Uncategorized

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র: মানবপ্রেম, আত্মজাগরণ ও সুন্দর সমাজের স্বপ্ন

  • 9:13 pm - September 17, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র: মানবপ্রেম, আত্মজাগরণ ও সুন্দর সমাজের স্বপ্ন। ছবিঃ সংগৃহীত

মানবতার আলোকবর্তিকা, যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ও জীবনদর্শন কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি আত্মিক জাগরণ এবং মানবকল্যাণের এক মহা-উপলব্ধি। ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর (বাংলা ১২৯৫ সনের ৩০ ভাদ্র) অবিভক্ত বাংলার পাবনা জেলার হিমায়তপুর গ্রামে এক ধরণীতে জন্মগ্রহণ করেন এই মহামানব। পিতা শিবচন্দ্র চক্রবর্তী ও মাতা মনমোহিনী দেবীর ঘর আলোকিত করে ভূমিষ্ঠ হওয়া এই শিশুর শৈশব থেকেই মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সেবা করার প্রবণতা লক্ষ্য করা যায়। পরবর্তীতে ঝাড়খণ্ডের দেওঘরে ‘সৎসঙ্গ’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মানবপ্রেম ও কর্মের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন।

দীর্ঘ বর্ণাঢ্য জীবন ও মানবসেবার নানা অধ্যায় পেরিয়ে ১৯৬৯ সালের ২৬ জানুয়ারি (বাংলা ১৩৭৫ সনের ১২ মাঘ) তিনি নশ্বর দেহত্যাগ করে মহাপ্রয়াণে ব্রতী হন। তাঁর তিরোধানের পর তাঁর আদর্শ ও বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের হৃদয়ে তিনি চিরজাগরূক হয়ে আছেন।

বর্তমান জটিল ও যান্ত্রিকতাপূর্ণ সময়ে দাঁড়িয়ে শ্রীশ্রী ঠাকুরের জীবনদর্শন, বাণী এবং আদর্শ আগের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তাঁর শিক্ষা কোনো গতানুগতিক বা জটিল তত্ত্বের বেড়াজালে আবদ্ধ ছিল না। তিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন, মানুষের অন্তরে সুপ্ত ঈশ্বরীয় সত্তাকে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। তিনি একাধারে ছিলেন চিকিৎসক, সমাজ সংস্কারক ও দার্শনিক। দুঃখী মানুষের সেবায় তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কলকাতার ছাত্রজীবনে দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আমৃত্যু তিনি মানবসেবাকেই পরম ধর্ম বলে মনে করেছেন।

আজকের বিশ্বজুড়ে হানাহানি, স্বার্থপরতা, নৈতিক অবক্ষয় এবং মানসিক অশান্তির এই সময়ে তাঁর সুচিন্তিত বাণীগুলো আমাদের পথ দেখায়। তিনি মানুষকে কর্মমুখর ও চরিত্রবান হওয়ার তাগিদ দিয়ে বলতেন, “যাঁরা চলেন ঠেকে বলে, জয় হয় তো তাঁদেরই দলে” কিংবা “আগে নিজে ভালো হও, তবে অপরকে ভালো করতে যেয়ো” কিংবা “চলতে যদি হয় ভালো, চলতে শেখো মেনে চল।” এ ধরনের অমিয় বাণীর মাধ্যমেই তিনি সমাজকে একটি শৃঙ্খলিত ও প্রীতিময় কাঠামোর ওপর দাঁড় করাতে চেয়েছেন।

তিনি চরিত্র গঠন, ইষ্টভৃতি, এবং সুবিন্যস্ত পারিবারিক জীবনের ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, যোগ্য ও সৎ মানুষ ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্র কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ও তিরোধান—উভয় তিথিই আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। তাঁর চরণে প্রীতি ও ভক্তি নিবেদন করার অর্থ হলো তাঁর আদর্শকে নিজেদের প্রাত্যহিক জীবনে বাস্তবায়ন করা। আসুন, সংকীর্ণতা ও অহংকার ঝেড়ে ফেলে এই পবিত্র ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে আমরা প্রত্যেকেই একটি সুন্দর, প্রীতিময় ও মানবিক সমাজ গড়ে তোলার শপথ নিই—যেখানে জয় হবে মানুষের, জয় হবে কল্যাণের।

(মানিক লাল ঘোষ : সাংবাদিক ও কলামিস্ট। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক।)

এই শাখার আরও খবর

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কের হুমকির মধ্যেও রাশিয়ার তেল ছাড়ছে না ভারত

রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখলে ভারতসহ বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের…

হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভান্স…

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার ঋণ কমবে ৫০০ বিলিয়ন ডলার

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার সরকারি ঋণের বোঝা ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি। জাতীয় প্রতিবন্ধী বীমা কর্মসূচি (NDIS)-তে কাঠামোগত সংস্কার এবং টানা…

টাঙ্গাইলে শিশুকে কুপিয়ে হত্যা, মায়ের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে তিন বছরের ছেলে আশরাফুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল নামে আট বছরের আরেক…

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। তাঁর হলফনামায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au