আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন, ৮ জানুয়ারি- কলকাতায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি ঘিরে তৈরি হওয়া নাটকীয় পরিস্থিতির পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে বাধা দেওয়া হয়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় সংস্থাটি হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চেয়েছে। আদালত সেই অনুমতি দিয়েছে এবং শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার সূত্র ধরে আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশির সময় শেক্সপিয়ার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে আবাসনের প্রধান গেটের কাছে বচসা হয়। কেন্দ্রীয় বাহিনীর দাবি, পুলিশকে বাইরে থাকতে অনুরোধ করা হলেও তারা অতিসক্রিয় ভূমিকা নেয়, যা তদন্তে বিঘ্ন সৃষ্টি করে।
ইডির অভিযোগ, তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। তার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। সে সময় তার হাতে একটি সবুজ ফাইল দেখা যায়।
সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, প্রতীক জৈন তার দলের ইনচার্জ হওয়ায় তিনি দলের সংক্রান্ত নথি ও হার্ডডিস্ক সংগ্রহ করে এনেছেন। তার অভিযোগ, ইডি দলের প্রার্থী তালিকা, পরিকল্পনা ও কৌশল সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছিল। তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন।
এই ঘটনাপ্রবাহের পরই ইডি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে। বিচারপতি শুভ্রা ঘোষ এ দিন ইডিকে সমস্ত প্রাসঙ্গিক নথি আদালতে জমা দেওয়ার পরামর্শ দেন এবং মামলার অনুমতি দেন। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, তদন্তে বাধা দেওয়া এবং আইনি কর্তব্য পালনে হস্তক্ষেপের অভিযোগেই এই মামলা করা হয়েছে।
এই ঘটনার মাধ্যমে কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য প্রশাসনের মধ্যে সংঘাত আরও প্রকাশ্যে এসেছে। এখন হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au