সর্বশেষ

‘বিশ্বব্যবস্থা ডাকাতদের আড্ডায় পরিণত হওয়া ঠেকাতে হবে’

  • 2:48 am - January 09, 2026
  • পঠিত হয়েছে:৯৬ বার
জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। ফাইল ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৯ জানুয়ারি-  বিশ্বব্যবস্থা যেন এমন এক অবস্থায় না পৌঁছে যায়, যেখানে নীতিহীন শক্তিরা নিজেদের ইচ্ছামতো দেশ ও অঞ্চল দখল করে নেয়- এমন সতর্কবার্তা দিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক ব্যবস্থা ‘ডাকাতদের আড্ডা’য় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বুধবার গভীর রাতে এক সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টাইনমায়ার বলেন, বৈশ্বিক গণতন্ত্র এখন নজিরবিহীন চাপের মুখে। তাঁর ভাষায়, এমন এক সময় এসেছে, যখন শক্তিধর রাষ্ট্রগুলো নীতি ও নিয়মের তোয়াক্কা না করে নিজেদের স্বার্থে যা খুশি তাই করার প্রবণতা দেখাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, তাঁর এই বক্তব্যে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুত হওয়া এবং সেখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার দিকেও ইঙ্গিত রয়েছে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ার বলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন ছিল বৈশ্বিক রাজনীতিতে একটি বড় ঐতিহাসিক মোড়। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণ সেই ধারাবাহিকতায় আরেকটি গভীর ভাঙনের ইঙ্গিত দিচ্ছে।

তিনি বলেন, “এই পর্যায়ে এসে আমরা দেখছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধে ভাঙন ধরেছে। অথচ এই দেশটিই একসময় আন্তর্জাতিক এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে নেতৃত্ব দিয়েছিল।”

স্টাইনমায়ারের আশঙ্কা, যদি এই প্রবণতা রোধ করা না যায়, তবে বিশ্ব এমন এক বাস্তবতায় পৌঁছাতে পারে, যেখানে অঞ্চল বা পুরো দেশকে কয়েকটি পরাশক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে। তিনি বলেন, “মূল প্রশ্ন হলো—কীভাবে বিশ্বকে এমন এক অবস্থায় যাওয়া থেকে ঠেকানো যায়, যেখানে এটি ডাকাতদের আড্ডায় পরিণত হবে, আর সবচেয়ে নীতিহীন শক্তিরা নির্বিঘ্নে যা খুশি তাই দখল করে নেবে।”

জার্মান প্রেসিডেন্টের ভূমিকা আনুষ্ঠানিক হলেও তাঁর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ সক্রিয় রাজনীতিকদের তুলনায় রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তুলনামূলকভাবে বেশি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন।

স্টাইনমায়ার বলেন, বর্তমান হুমকিপূর্ণ পরিস্থিতিতে শুধু সমালোচনা নয়, কার্যকর উদ্যোগ নেওয়াও জরুরি। তিনি বিশ্বব্যবস্থা রক্ষায় ইউরোপের পাশাপাশি ব্রাজিল ও ভারতের মতো উদীয়মান শক্তিগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য কেবল যুক্তরাষ্ট্রের প্রতি সতর্কবার্তা নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে শক্তির ভারসাম্য ও নীতিনির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব এবং আর্থিক লেনদেনের…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র: মানবপ্রেম, আত্মজাগরণ ও সুন্দর সমাজের স্বপ্ন

মানবতার আলোকবর্তিকা, যুগপুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ও জীবনদর্শন কেবল একটি নির্দিষ্ট ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়; এটি আত্মিক জাগরণ এবং মানবকল্যাণের এক মহা-উপলব্ধি। ১৮৮৮ সালের…

হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। মঙ্গলবার তিনি বলেন, ইয়েমেনের পরিস্থিতি ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ভান্স…

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার ঋণ কমবে ৫০০ বিলিয়ন ডলার

দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়ার সরকারি ঋণের বোঝা ৫০০ বিলিয়ন ডলারের বেশি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ট্রেজারি। জাতীয় প্রতিবন্ধী বীমা কর্মসূচি (NDIS)-তে কাঠামোগত সংস্কার এবং টানা…

টাঙ্গাইলে শিশুকে কুপিয়ে হত্যা, মায়ের বিরুদ্ধে অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে সাড়ে তিন বছরের ছেলে আশরাফুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় সিদরাতুল নামে আট বছরের আরেক…

হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্যে গরমিল, পদ হারানোর ঝুঁকিতে এমপি মাহবুবা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্যের গরমিলের অভিযোগ উঠেছে। তাঁর হলফনামায় আইন বিষয়ে উচ্চতর ডিগ্রির তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au