সর্বশেষ

মবের দাপট বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: জাপা মহাসচিব

  • 7:33 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
মবের দাপট বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: জাপা মহাসচিব

মেলবোর্ন, ১০ জানুয়ারি- নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের বড় অন্তরায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তাঁর মতে, মব দমন না হলে দেশে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা নিতে হবে।

শনিবার নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে অংশ নেন তিনি। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে। শুধু ক্ষমতা থাকলেই চলবে না, প্রয়োজন হলে তা দৃঢ়ভাবে ব্যবহার করতে হবে।

তিনি বলেন, বর্তমানে নির্বাচনি মাঠে মবের দাপট দেখা যাচ্ছে। এর ফলে অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি সংশোধনের সুযোগ পর্যন্ত পাননি। এমন পরিস্থিতিতে রিটার্নিং কর্মকর্তারাও আতঙ্কের মধ্যে থাকছেন এবং অনেক ক্ষেত্রে প্রার্থীদের কাগজপত্র গ্রহণ করতেও সাহস পাচ্ছেন না। এই অবস্থায় নির্বাচন কমিশনকে শুধু নির্বাচন নয়, পুরো দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। একই সঙ্গে বিদ্যমান সরকারকেও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টির প্রার্থীদের বিষয়ে তিনি জানান, এবার দল থেকে মোট ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা প্রাথমিক যাচাইয়ে প্রায় ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেন। আপিল শুনানির প্রথম দিনেই চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধ হিসেবে ফিরে পেয়েছেন। একটি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

শামীম হায়দার পাটোয়ারী আশাবাদ প্রকাশ করে বলেন, বাকি আপিলগুলোর ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তারা আশা করছেন। তবে তার আগে নির্বাচন কমিশনকে অবশ্যই মবের দৌরাত্ম্য বন্ধ করে নির্বাচনি পরিবেশ স্বাভাবিক করতে হবে, নইলে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au