বাংলাদেশ

ঢাকায় দশম শ্রেণির ছাত্রীকে গলা কেটে হত্যা

  • 4:16 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ঢাকার বনশ্রীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জানুয়ারি- ঢাকার বনশ্রীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফাতেমা আক্তার লিলি নামের ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে খুন করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম ভিলা’ নামের একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিলির বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামৈন গ্রামে। তার বাবা সজীব মিয়া। কর্মসূত্রে পরিবারটি রাজধানীর বনশ্রী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। লিলির বাবা-মা জমিজমা সংক্রান্ত বিষয়ে গত বুধবার গ্রামের বাড়িতে যান। রাজধানীতে ওই সময় লিলি ও তার বড় বোন শোভা বাসায় ছিলেন।

নিহতের বড় বোন শোভা জানান, তাদের একটি হোটেলের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে খাবার নিতে হোটেলের কর্মচারী মিলন বাসায় আসে। ওই সময় লিলির সঙ্গে তার কিছুটা বাকবিতণ্ডা হয়। শনিবার দুপুরেও মিলন খাবার নেওয়ার জন্য বাসায় আসে। ওই সময় শোভা জিমে ছিলেন।

জিম থেকে ফিরে বাসার দরজা খোলা দেখতে পান বলে জানান শোভা। ঘরের ভেতরে ঢুকে তিনি দেখেন, সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। পরে বড় একটি পাতিলের মতো জিনিসের নিচে বোনকে কুঁকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন।

শোভা বলেন, প্রথমে মনে হয়েছিল মাথায় আঘাত লেগেছে। পরে হিজাব সরিয়ে দেখে গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা। তাদের হোটেলের কর্মচারী মিলনের ওপরই পরিবারের সন্দেহ সবচেয়ে বেশি।

তিনি আরও অভিযোগ করেন, বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা আশপাশের কেউ এগিয়ে আসেননি। পরে এক বন্ধুর সহায়তায় রিকশায় করে লিলিকে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফরাজী হাসপাতাল থেকে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, হাসপাতালে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীর গলা কাটা অবস্থায় রয়েছে। এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এই শাখার আরও খবর

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au