বাংলাদেশ

বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, দক্ষিণ এশিয়ায় পঞ্চম

  • 5:13 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের, দক্ষিণ এশিয়ায় পঞ্চম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- বিশ্বের দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম। হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জানুয়ারির হালনাগাদ সংস্করণে এই তথ্য উঠে এসেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পাসপোর্টকে পঞ্চম দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার হেনলি অ্যান্ড পার্টনারস তাদের সর্বশেষ পাসপোর্ট ইনডেক্স প্রকাশ করে। সূচকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের মাত্র ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ১০১টি দেশের পাসপোর্ট নিয়ে তৈরি করা এবারের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৫তম।

এর আগে ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সে তুলনায় এবারে কিছুটা উন্নতি হলেও বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের পাসপোর্ট এখনও দুর্বল অবস্থানেই রয়েছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স মূলত কোনো দেশের নাগরিকরা ভিসা ছাড়া বা আগমনকালে ভিসা সুবিধায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, সেই সংখ্যার ওপর ভিত্তি করে র‌্যাংকিং তৈরি করে। যেসব দেশের নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বেশি, তাদের পাসপোর্টকে তত বেশি শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।

এবারের তালিকায়ও এককভাবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পান।

তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড ও নরওয়ে। এসব দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ১৮৫টি।

পঞ্চম অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৮৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

র‌্যাংকিংয়ের একেবারে নিচের দিকে রয়েছে পাকিস্তান ও ইয়েমেন, যাদের অবস্থান ৯৮তম। এরপর রয়েছে ইরাক ৯৯তম, সিরিয়া ১০০তম এবং আফগানিস্তান ১০১তম অবস্থানে। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৩১, ২৯, ২৬ ও ২৪টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে বিবেচিত হয়েছে মালদ্বীপের পাসপোর্ট। তালিকায় মালদ্বীপের অবস্থান ৫২তম। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।

হেনলি পাসপোর্ট ইনডেক্সের এবারের সংস্করণে বিশ্বের মোট ১৯৯টি পাসপপোর্ট এবং ২২৭টি গন্তব্যকে বিবেচনায় নেওয়া হয়েছে। এই সূচককে বিশ্বজুড়ে পাসপোর্টের শক্তি ও আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতা পরিমাপের অন্যতম মানদণ্ড হিসেবে ধরা হয়।

এই শাখার আরও খবর

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ২১ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

মেলবোর্ন, ২২ আগষ্ট- চলতি বছরের ১ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ থেকে ২১ হাজার ৯৫১…

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au