সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
ওটিএন বাংলা রিপোর্ট :
খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু হিন্দুপাড়ার বাসুদেব স্বরূপ গীতা আশ্রম মন্দিরে এ চুরি হয়। মন্দির পরিচালনা কমিটির দাবি, চুরি হওয়া সামগ্রীর মূল্য পাঁচ লাখ টাকার বেশি।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ দাশ ও মানিকছড়ি উপজেলার সনাতনী নেতা রনি দাশ জানান, বুধবার রাতে কোনো এক সময় চোরেরা মন্দিরে প্রবেশ করে। পরে মন্দিরে থাকা বিভিন্ন প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
চোরেরা প্রতিমার স্বর্ণের আংটি, ব্রেসলেট, লকেট, গলার সেট, চেইন, চুড়ি ও মাথার তাজ চুরি করে। এ ছাড়া রুপার আংটি, পিতল ও কাঁসার তৈরি প্রতিমা এবং পূজার বিভিন্ন সামগ্রীও নিয়ে যায়।
মন্দির পরিচালনা কমিটির নেতারা জানান, চুরি হওয়া সামগ্রীর বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি। এ ঘটনায় মন্দিরের নিরাপত্তা নিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে মন্দিরটি পরিদর্শন করেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী। তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au