সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলে বাংলাদেশে প্রবেশ করেন।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে এসব জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছিলেন। তাদের দেশে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ মোট ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। আটক ব্যক্তিদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা ছিলেন।
এর আগে বিজিবির উদ্যোগে কয়েক দফায় আরও ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা ছিলেন।
বিজিবির ধারাবাহিক প্রচেষ্টায় নতুন করে ৪৩ জন জেলেকে ফিরিয়ে আনার মধ্য দিয়ে মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au