সর্বশেষ

বিপিএলে চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে রাজশাহী

  • 5:37 am - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জানুয়ারি-প্লে-অফ নিশ্চিত হয়েছিল আগেই, লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের শ্রেষ্ঠত্বের। সেই মর্যাদার লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল রাজশাহী ওয়ারিয়র্স। গ্রুপ পর্বের সেরা দল হিসেবেই এখন কোয়ালিফায়ারে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১২৬ রান তাড়া করতে নেমে শরিফুল ইসলামের বোলিং তোপে শুরুতেই কাঁপছিল রাজশাহী। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও তরুণ আকবর আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ হাসি হাসে বরেন্দ্র অঞ্চলের দলটি।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে রাজশাহী। শরিফুলের আগুনে বোলিংয়ে দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্রুত সাজঘরে ফেরেন। জিমি নিশাম রান আউট হলে বিপর্যয় আরও বাড়ে। তবে পঞ্চম উইকেটে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও আকবর আলী। দুজনে মিলে গড়েন ৮৪ রানের জুটি। জয়ের খুব কাছে গিয়ে ৪৮ রানে আবু হায়দার রনির বলে আউট হন আকবর। এরপর রায়ান বার্ল (০) ও তানজিম সাকিবকে (২) দ্রুত ফিরিয়ে শেখ মেহেদী ম্যাচে নাটকীয়তা তৈরি করলেও মুশফিক কোনো অঘটন ঘটতে দেননি। একপ্রান্ত আগলে রেখে জাহানদাদ খানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মিস্টার ডিপেন্ডেবল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের দাপটে মাত্র ১২৫ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। আসরজুড়ে দারুণ খেলা চট্টগ্রামের টপ অর্ডার এদিন পুরোপুরি ব্যর্থ। রানের খাতা খোলার আগেই আউট হন নাঈম শেখ। মোহাম্মদ হারিস (১৬) ও মাহমুদুল হাসান জয় (১৯) থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।

মিডল অর্ডারে মাহফিজুল, হাসান নাওয়াজ ও শেখ মেহেদীরা ব্যর্থ হলে ৭৪ রানেই ৭ উইকেট হারিয়ে একশর নিচে অলআউটের শঙ্কায় পড়ে চট্টগ্রাম। তবে শেষদিকে আসিফ আলী ত্রাতা হয়ে আসেন। সঙ্গীর অভাবে ধুঁকতে থাকলেও একাই ঝড় তোলেন তিনি। ২৪ বলে ৪ ছক্কায় সাজানো তার ৩৯ রানের ইনিংসটিতে ভর করে ১২৫ রানের পুঁজি পায় চট্টগ্রাম। কিন্তু মুশফিক-আকবরের দৃঢ়তায় সেই পুঁজি জয়ের জন্য যথেষ্ট হয়নি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই প্লে-অফ পর্ব শুরু করবে রাজশাহী।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au