সর্বশেষ

নটিংহ্যাম ফরেস্টের মাঠে হোঁচট খেল আর্সেনাল

  • 2:54 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জানুয়ারি-দিনের শুরুর ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে হেরে যায় সিটি। আর তাতেই ৯ পয়েন্ট এগিয়ে দারুণ সুযোগ এসেছিল আর্সেনালের সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলো না। নটিংহ্যাম ফরেস্টের মাঠে গোলশূন্য ড্র করে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো গানার্সরা। আগের ম্যাচে লিভারপুলের সঙ্গেও গোলশূন্য ড্র করেছিল মিকেল আর্তেতার দল।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। তবে এদিন ফিনিশিংয়ে গানার্সদের দুর্বলতা ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয় আর্সেনালের।

পয়েন্ট হারালেও শীর্ষেই আছে আর্তেতার দল। ২২ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অ্যাস্টন ভিলা। ২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৩৬, তারা আছে টেবিলের চার নম্বরে। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরের স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

পজিশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবলে বারবার সুযোগ তৈরি করলেও লক্ষ্যে শটই রাখতে পারছিল না আর্সেনাল। ২৯তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন গাব্রিয়েল মার্টিনেল্লি। সতীর্থের পাস দূরের পোস্টে ফাঁকায় পেয়ে শট নেন তিনি, কিন্তু অল্পের জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে গোলের জন্য আর্সেনাল ৮টি শট নেয়। অন্যদিকে ফরেস্ট শট নেয় ৩টি।

দ্বিতীয়ার্ধের শুরুতে মার্টিনেল্লিকে তুলে লিয়ান্দ্রো ত্রোসারকে নামান আর্সেনাল কোচ। ৫৭তম মিনিটে একসঙ্গে আরও তিনটি পরিবর্তন করেন তিনি; ননি মাদুয়েকে, ভিক্তর ইয়োকেরেশ ও মার্টিন ওডেগোরের বদলি হিসেবে বুকায়ো সাকা, গাব্রিয়েল জেসুস ও মিকেল মেরিনোকে নামান কোচ।

এর পরপরই লক্ষ্যে প্রথম শট রাখতে পারে আর্সেনাল। মিডফিল্ডার ডেক্লান রাইসের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন গোলরক্ষক। ৬৫তম মিনিটে রাইসের ক্রসে কোনাকুনি হেড করেন সাকা, সেই দফায়ও ঝাঁপিয়ে বল পোস্টের বাইরে পাঠান গোলরক্ষক মাটস সেলস। পাঁচ মিনিট পর কাছ থেকে জেসুসের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক সেলস।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বর স্থানে আছে নটিংহ্যাম ফরেস্ট।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au