সর্বশেষ

বুন্দেসলিগায় গোলবন্যায় লাইপজিগকে ভাসিয়ে শীর্ষস্থান আরও শক্ত করলো বায়ার্ন

  • 2:59 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জানুয়ারি-বুন্দেসলিগার ম্যাচে আরবি লাইপজিগের জালে রীতিমতো গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলে জিতেছে বাভারিয়ানরা। এই জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে ভেসোঁ কোম্পানির দল।

এদিন ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখেছে বায়ার্ন, গোলের জন্য শট নিয়েছে ১৯টি। তার মধ্যে লক্ষ্যে ছিলো ১২টি শট। বিপরীতে লাইপজিগ শট নিয়েছে ১৭টি, যার মধ্যে লক্ষ্যে ছিলো ৪টি শট।

ম্যাচে ৫৮ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় বায়ার্ন, এর ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, লাইপজিগ ১৭ শটের চারটি রাখতে পারে লক্ষ্যে।

১৮ ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বরুশিয়া ডর্টমুন্ড। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে লাইপজিগ।

ঘরের মাঠে ২০তম মিনিটে রোমুলোর গোলে এগিয়ে যায় লাইপজিগ। বিরতির পর ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৫০তম মিনিটে লাইপজিগের দুর্বল ব্যাকপাস কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান সের্গে জিনাব্রি।

১৭ মিনিট পর খুব কাছ থেকে গতিময় শটে দলকে এগিয়ে নেন হ্যারি কেইন। ৮২তম মিনিটে ইউনাথান টায়ের গোলে ব্যবধান বাড়ায় কোম্পানির দল। তিন মিনিট পর জালের দেখা পান আলেসান্দার পাভলোভিচ। দারুণ প্রতি আক্রমণে খুব কাছ থেকে ৮৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মাইকেল ওলিসে। শেষ পর্যন্ত বড় জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এই শাখার আরও খবর

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au