সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইতালি

  • 3:04 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ জানুয়ারি-দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড়কে নিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইতালি। প্রায় পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকার দলে খেলা জেজে স্মাটসকে ইতালি তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছে।

বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করে ইতালিয়ান ক্রিকেট বোর্ড। ইতিহাসে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে খেলতে যাওয়া ইতালি দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওয়েইন ম্যাডসেন।

তবে যে অধিনায়কের নেতৃত্বে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইতালি, সেই জো বার্ন্স জায়গা পাননি দলে। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যানকে গত বছরের শেষ দিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পর দল থেকেও বাদ দেয়া হয়।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে ওঠে ইতালি। ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি এবার ক্রিকেটের বিশ্বমঞ্চে অভিষেক করতে যাচ্ছে।

ইতালির বিশ্বকাপ দলে জায়গা পাওয়া জেজে স্মাটস ২০১৭ সালে প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয়। পরে ওয়ানডে দলে সুযোগ পেলেও কোনো সংস্করণেই নিয়মিত হতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি ওয়ানডেতে তার রান ১৭৪, উইকেট মাত্র একটি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০২১ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের সঙ্গে খেলবে ইতালি। আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

ইতালির বিশ্বকাপ দল:
জাইন আলি, মার্কাস কাম্পোপিয়ানো (উইকেটকিপার), আলি হাসান, কৃশান কালুগামাগে, ওয়েইন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জান পিয়ে মেডি, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সাইদ নাকভি, বেনজামিন মানেন্তি, জাসপ্রিত সিং, জেজে স্মাটস, গ্র্যান্ট স্টুয়ার্ট ও টমাস ড্রাকা।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au