সর্বশেষ

শোকজের জবাব দিলেন বিসিবির বিতর্কিত পরিচালক এম নাজমুল

  • 6:35 am - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
এম নাজমুল ইসলাম/ফাইল ছবি

মেলবোর্ন ১৯ জানুয়ারি-বিতর্কিত মন্তব্যের কারণে দেওয়া শোকজ নোটিশের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে করা মন্তব্যের পর বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল।

চিঠির জবাব দেওয়ার জন্য নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, যার শেষ সময় ছিল শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি ডিসিপ্লিনারি কমিটির কাছে নিজের জবাব জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন বিসিবির ডিসিপ্লিনারি বিভাগের প্রধান প্রধান ফাইয়াজুর রহমান।

নোটিশের জবাব প্রসঙ্গে ফাইয়াজুর রহমান বলেছেন, উনার (নাজমুল ইসলাম) চিঠি আমরা পেয়েছি। তবে এখনো পুরোপুরি রিভিউ করা হয়নি। এটা কনফিডেনশিয়াল বিষয়। তবে ধরে নিতে পারেন উনিও পজিটিভ। এখন আমরা চিঠি পর্যালোচনা করব। সামনে বোর্ড মিটিং আছে, সেই মিটিংয়েই আমাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিসিবি পরিচালকের জবাবের পর ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়।

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে আলোচনায় আসেন নাজমুল ইসলাম। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই তিনি ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

মূলত এর জেরে তার পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

নাজমুলের পদত্যাগের জন্য একটি সময়সীমাও বেঁধে দিয়েছিল কোয়াব। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও তিনি পদত্যাগ না করায় বিপিএলের খেলা একদিন বন্ধ থাকে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেয়।

এরপরও ক্রিকেটারদের মাঠে নামাতে পারছিল না বিসিবি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে কোয়াব ও বিসিবির মধ্যে দীর্ঘ আলোচনা শেষে একটি সমঝোতায় পৌঁছানো হয়। কোয়াব জানায়, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে—তবেই ক্রিকেটাররা মাঠে নামবেন।

পরবর্তীকালে মধ্যরাতে সমঝোতার ভিত্তিতে ক্রিকেটাররা শুক্রবার মাঠে নামার সিদ্ধান্ত নেন। তবে মাঠে ফিরলেও নাজমুলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ক্রিকেটাররা। ফলে এখন সবার দৃষ্টি বিসিবির ডিসিপ্লিনারি বিভাগের সিদ্ধান্তের দিকেই।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au