সর্বশেষ

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন ম্রুণাল

  • 5:58 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

আসছে বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন-এমন কথা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে এ তারকা জুটির। এ নিয়ে যখন নেটদুনিয়া তোলপাড়, ঠিক তখনই ম্রুণালের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে তৈরি হলো এক ধোঁয়াশা। শুধু তাই নয়, এ বিয়ের গুঞ্জন সত্য নয় বলেও দাবি করেছেন ধানুশ।

এর আগে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ঘর বেঁধেছিলেন ধানুশ। ২০০৪ সালের ১৮ নভেম্বর তারা সাতপাকে বাঁধা পড়েন। ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটান এ তারকা দম্পতি। এরপর পরিবার ও আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর বহু চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ২০২৪ সালের ২৭ নভেম্বর এ দম্পতির বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন আদালত। এ তারকা দম্পতির রয়েছে দুই ছেলে- যাত্রা ও লিঙ্গা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী ম্রুণাল। সেই ভিডিওটিতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন-‘স্থির, উজ্জ্বল ও অটল’।

আর ম্রুণালের এই পোস্টের ক্যাপশন দেখে নানা প্রশ্ন তৈরি হয় তাদের ভক্ত-অনুরাগীদের মনে। অনেকের ধারণা-ম্রুণাল হয়তো বোঝাতে চাইছেন, চারপাশের এসব গুঞ্জন তাকে মোটেও প্রভাবিত করছে না।

গত বছরের আগস্ট মাসে ম্রুণালের ‘সন অব সর্দার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতি থেকেই মূলত এ আলোচনার শুরু। ৪২ বছর বয়সি ধানুশ ও ৩৩ বছর বয়সি ম্রুণালের এই অসমবয়সি প্রেম নিয়ে চর্চাও কম হয়নি। তবে বিয়ের এ গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ম্রুণালের ঘনিষ্ঠ এক সূত্র। কারণ আগামী মাসে বিয়ের কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রীর। বরং তার বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া মার্চ মাসেই মুক্তি পাবে তার একটি তেলেগু সিনেমা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচার নিয়ে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছেন। পেশাগত জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ম্রুণালের জন্য একপ্রকার অসম্ভব। অন্যদিকে ধানুশ নিজেও সংবাদমাধ্যমে এ খবরকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au