খেলা

বিপিএল ম্যাচ চলাকালেই বিসিবি পরিচালকদের তুমুল বাকবিতণ্ডা

  • 2:40 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জানুয়ারি-বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিপিএলের ম্যাচ চলাকালীন সময়েই বিসিবির দুই পরিচালক ফারুক আহমেদ ও ইফতেখার মিঠুর মধ্যে তুমুল বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি বিসিবির পক্ষ থেকে নিশ্চিত হয়েছে ওটিএন বাংলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ম্যাচ চলাকালীন বিপিএলের ব্যবস্থাপনা ও কিছু প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উচ্চবাচ্যে বাকবিতণ্ডায় রূপ নেয়, যা উপস্থিত অন্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিপিএলের বিভিন্ন বিষয়—বিশেষ করে টিকিটিং, ভেন্যু ব্যবস্থাপনা ও সম্প্রচার সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়ে ফারুক আহমেদ ও ইফতেখার মিঠুর মধ্যে মতবিরোধ দীর্ঘদিন ধরেই ছিল। সোমবারের ম্যাচ চলাকালীন সেই অসন্তোষ প্রকাশ্যে আসে।

ঘটনার সময় বোর্ডের একাধিক পরিচালক ও কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্যরা হস্তক্ষেপ করে বাকবিতণ্ডা থামানোর চেষ্টা করেন।

এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে বোর্ডের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিষয়টি সভাপতির নজরে আনা হয়েছে এবং অভ্যন্তরীণভাবে তা পর্যালোচনা করা হতে পারে।

বিপিএল চলাকালীন সময়ে এমন ঘটনায় বিসিবির ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, মাঠের ক্রিকেটের পাশাপাশি বোর্ডের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au