সর্বশেষ

বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ আকবর

  • 2:53 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জানুয়ারি-জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট নিয়েও নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন তিনি। এবার দেশের ক্রিকেটের সামগ্রিক চিত্র নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন জনপ্রিয় এই গায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে শতরান করা দুই তরুণ ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি পোস্ট করে আসিফ আকবর লেখেন, বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সব কিছু নয়। তার মতে, দেশের প্রকৃত ক্রিকেটচর্চা ছড়িয়ে আছে তৃণমূল ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে।

ফেসবুক পোস্টে আসিফ লেখেন,‘ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামের ঝলমলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় দলের ম্যাচই দেশের ক্রিকেটের পূর্ণ চিত্র নয়। সারা দেশে বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।’

তিনি আরও জানান, অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড এরই মধ্যে শেষ হয়েছে এবং আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। পাশাপাশি চলছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব শিগগির মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট ও প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট।

জেলা ক্রিকেট লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট নিয়েও কথা বলেন আসিফ। তার ভাষায়, সারা দেশে উৎসবমুখর পরিবেশে জেলা লিগ ও বিভিন্ন প্রতিযোগিতা চলছে, যা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির অন্যতম প্রধান ক্ষেত্র।

তবে আক্ষেপও ঝরেছে তার লেখায়। আসিফ আকবর বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতা এখন অনেক সময় কনটেন্টে রূপান্তরিত হয়ে গেছে। কিশোর-তরুণদের এসব খেলা গণমাধ্যমে খুব একটা জায়গা পায় না। ঝলমলে আসর নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সত্য-মিথ্যা আর আন্দাজনির্ভর কনটেন্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম, যার সঙ্গে তৃণমূল ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’

সবশেষে তিনি স্মরণ করিয়ে দেন, ভবিষ্যতের সাকিব আল হাসানরা এই তৃণমূল থেকেই উঠে আসবে। তাই শুধু বিপিএল বা জাতীয় দলের ম্যাচ নয়, দেশব্যাপী চলমান ক্রিকেট কার্যক্রমের খবর গণমাধ্যমে গুরুত্ব পাওয়াটা জরুরি বলেও মত দেন এই সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au