সর্বশেষ

১০০ কোটি টাকার মানহানি মামলা সূর্য কুমারের, প্রকাশ্যে আনলেন খুশি!

  • 2:14 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জানুয়ারি-কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা নেটপ্রভাবী খুশি মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে বার্তা পাঠাতেন। নিয়মিত কথা হত দু’জনের। এর পরই খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করে বসেন ফয়জ়ান আনসারি নামক এক ব্যক্তি। তিনি নিজেকে সূর্যকুমার যাদবের শহর গাজিপুরের বাসিন্দা বলে দাবি করেছেন। এ বার খুশি জানালেন, কী কথা হত তাঁর ও সূর্যকুমারের মধ্যে।

এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছিলেন, বিভিন্ন ক্রিকেটারই তাঁকে বার্তা পাঠান। সূর্যকুমারের নাম করে জানিয়েছিলেন, তাঁর থেকে একাধিক বার্তা পেয়েছেন তিনি। সূর্য নাকি নিজে থেকেই বেশ কয়েক বার খুশিকে বার্তা পাঠিয়েছেন। তবে কোনও প্রেমের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছিলেন। এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেটতারকা। যদিও খুশির দাবি, তাঁদের মধ্যে কথা হত। মূলত একে অপরের সঙ্গে মজার মজার কথা বলতেন। সেই কথোপকথনের প্রমাণ আছে কি না প্রশ্ন উঠতেই খুশি বলেন, ‘‘আমি এমন মানুষ নই যে ‘চ্যাট’ ফাঁস করে অন্যের সম্মান নষ্ট করব। শুধু তা-ই নয়, আমি আমার ফোনের চ্যাটও রাখি না। মুছে দিই। তবে আমাদের কথা হত বন্ধুত্বের সম্পর্কের নিরিখে। তার বেশি কিছু নয়।’’

বয়স প্রায় ২৯ বছর। স্নাতক অবধি পড়েছেন মুম্বইয়েই। কলেজে পড়ার সময়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন খুশি। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে। সে ভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর কাড়তে পারেননি। খুশি প্রথম পরিচিতি পান এমটিভি-র একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে।

কিন্তু কাঙ্ক্ষিত পরিচিতি যেন পাওয়া হচ্ছিল না খুশির! এর মধ্যে অবশ্য খুশি প্রাপ্তবয়স্ক বেশ কিছু ছবিতে কাজ করা শুরু করে দেন। অভিনেত্রী নিজেই জানান, তাঁর নামের একটি সাইট রয়েছে যেখান থেকে ভালই উপার্জন হয় তাঁর। ব্যক্তিগত ভিডিয়ো কলেও ধরা দেন তিনি। তাঁর জন্য অর্থ দিতে হয়

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au