সর্বশেষ

জাতীয় নির্বাচনের কারণে স্থগিত হলো লিগ ও ফেডারেশন কাপ ফুটবল

  • 2:29 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ জানুয়ারি-আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের ঘরোয়া ফুটবলের সব সূচি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর ফলে আগামী ৩ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো যথাসময়ে মাঠে গড়াচ্ছে না।

ক্লাবগুলোকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে বাফুফে এই স্থগিতাদেশের কথা জানায়। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহণকারী বিভিন্ন ক্লাবের অনুরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শের প্রেক্ষিতে ৩ ও ৬ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত ম্যাচগুলো আপাতত পুনরায় শুরু হচ্ছে না।

চিঠিতে আরও জানানো হয়, ফেডারেশন কাপের সপ্তম দিনের খেলা এবং লিগের দশম রাউন্ডের সূচি নতুন করে সাজানো হবে। তবে ঠিক কবে নাগাদ খেলা আবার শুরু হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি ফেডারেশন। বলা হয়েছে, পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী সময়সূচি ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হবে।

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শিরোপার লড়াই এখন বেশ জমজমাট।

১৮ পয়েন্ট নিয়ে টেবিলের যৌথভাবে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য প্রথম পর্ব খুব একটা সুখকর হয়নি; মাত্র ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ষষ্ঠ স্থানে।

ফুটবল ভক্তদের এখন অপেক্ষা করতে হবে নির্বাচনের ডামাডোল কাটিয়ে আবার কবে ঘরোয়া ফুটবলের ময়দানে বাঁশি বাজে।

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au