সর্বশেষ

ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ভ্যালেন্তিনো আর নেই

  • 3:06 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার

মেলবোর্ন ২০ জানুয়ারি- ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এবং বিখ্যাত ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’-র প্রতিষ্ঠাতা ভ্যালেন্তিনো গারাভানি মারা গেছেন। সোমবার রাজধানী রোমে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

১৯৩২ সালে ইতালির লোম্বার্দি অঞ্চলে জন্মগ্রহণ করা ভ্যালেন্তিনো ১৭ বছর বয়সে প্যারিসে গিয়ে ফ্যাশনের শিক্ষালাভ শুরু করেন। ১৯৬০ সালে নিজের নামের ফ্যাশন হাউস ‘ভ্যালেন্তিনো’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে জর্জিও আরমানি ও কার্ল লাগারফেল্ডের সঙ্গে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় শীর্ষে পৌঁছে। তাঁর তৈরি পোশাক পরেছেন এলিজাবেথ টেলর, ন্যান্সি রেগান, শ্যারন স্টোন, জুলিয়া রবার্টসসহ অনেক তারকা।

ভ্যালেন্তিনোর ইনস্টাগ্রাম একাউন্টে জানানো হয়েছে, তাঁর মরদেহ বুধবার ও বৃহস্পতিবার রোমের পিয়াজ্জা মিনিয়ানেল্লি-এ রাখা হবে। শুক্রবার বেসিলিকা সান্টা মারিয়া দেগলি অ্যাঞ্জেলি এ দেই মারতিরিতে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে বিশেষ সাফল্যের জন্য সম্মাননা পেয়েছিলেন ভ্যালেন্তিনো।

এই শাখার আরও খবর

ইরানে ‘যেকোনো সময়’ হামলার আশঙ্কা, সতর্ক করলেন মার্কিন সিনেটর

মেলবোর্ন, ১ মে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই নতুন করে সামরিক হামলা চালাতে পারে-এমন আশঙ্কার কথা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। আন্তর্জাতিক গণমাধ্যমের…

ইরান যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহার প্রস্তাব নাকচ করেছে মার্কিন সিনেট

মেলবোর্ন, ১ মে- ইরানে চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে নিয়োজিত মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে নাকচ হয়ে গেছে। বৃহস্পতিবার…

যেভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে শান্তিপূর্ণ নির্বাচন করল নির্বাচন কমিশন

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সংঘর্ষমুক্ত করার লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন যে বিস্তৃত পরিকল্পনা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ…

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে জানাল বড় ভাই

মেলবোর্ন, ১ মে- ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই প্রবাসী ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত…

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au