বিশ্ব

চীনা সরঞ্জাম ধাপে ধাপে বাদ দিতে চায় ইইউ

  • 4:09 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার

মেলবোর্ন ২০ জানুয়ারি- চীনে নির্মিত সরঞ্জাম ধাপে ধাপে ব্যবহার থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই প্রক্রিয়ার আওতায় হুয়াওয়ে ও জেডটিইয়ের মতো চীনা কোম্পানিগুলোকে টেলিযোগাযোগ নেটওয়ার্ক, সৌর জ্বালানি ব্যবস্থাসহ একাধিক খাত থেকে নিষিদ্ধ করা হতে পারে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইইউতে ‘উচ্চঝুঁকিপূর্ণ সরবরাহকারী’ সীমিত করার যে ব্যবস্থা চালু আছে, তা মূলত স্বেচ্ছামূলক। তবে প্রস্তাবিত নতুন সাইবার নিরাপত্তা নীতির মাধ্যমে এই বিধিনিষেধ সদস্য রাষ্ট্রগুলোর জন্য বাধ্যতামূলক করা হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়, নীতিটি আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করার কথা রয়েছে।

এর আগে স্পেন ও জার্মানির মতো বড় বাজারের কিছু টেলিকম অপারেটর এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে অনীহা দেখিয়েছিল। তাদের উদ্বেগের একটি বড় কারণ ছিল নেটওয়ার্ক সম্প্রসারণে বাড়তি ব্যয় ও বিকল্প সরঞ্জামের প্রাপ্যতা। নতুন প্রস্তাবে সেই বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনা সরঞ্জাম ধাপে ধাপে বাদ দেওয়ার সময়সূচি নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট খাতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং ইইউর সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখে। একই সঙ্গে বিকল্প সরবরাহকারীর সক্ষমতা ও খরচ কতটা গ্রহণযোগ্য হবে, সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে ইউরোপীয় কমিশন, চীনের বাণিজ্য মন্ত্রণালয়, হুয়াওয়ে ও জেডটিই-কোনো পক্ষই তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এর আগে গত ডিসেম্বরে রয়টার্স জানিয়েছিল, ইউরোপের কয়েকটি দেশের কঠোর অবস্থান এবং ৫জি নেটওয়ার্ক বিস্তারের ধীরগতির কারণে হুয়াওয়ে ফ্রান্সের পূর্বাঞ্চলে সদ্য সম্পন্ন একটি কারখানার ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা করছে।

যুক্তরাষ্ট্র ২০২২ সালে হুয়াওয়ে ও জেডটিইয়ের নতুন টেলিযোগাযোগ সরঞ্জামের অনুমোদন নিষিদ্ধ করে। একই সঙ্গে ইউরোপীয় মিত্রদেরও চীনা সরঞ্জাম থেকে সরে আসতে উৎসাহ দিয়ে আসছে ওয়াশিংটন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au