বাংলাদেশ

গাজীপুরে পিকআপ চাপায় ডা. মিশুক ভট্টাচার্য নিহত

  • 4:19 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২৯৩ বার

মেলবোর্ন ২০ জানুয়ারি- গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, রাত পৌনে ৮টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান স্কুটিচালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

নিহত চিকিৎসকের নাম মিশুক ভট্টাচার্য (৩৮)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার পিন্টু ভট্টাচার্যের ছেলে। মিশুক ভট্টাচার্য ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন এবং নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা দিতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন মিশুক ভট্টাচার্য। পথে কালীগঞ্জ বাইপাসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার স্কুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান।

ওসি মো. জাকির হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিকআপ ভ্যানটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশের তৎপরতা চলছে।

এই শাখার আরও খবর

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

সিজারের পর পেটে গজ রেখেই সেলাই, চার মাস লড়াইয়ের পর নার্সের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতরে গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপারেশনের চার মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজবাড়ীর…

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au