নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে
নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…
মেলবোর্ন ২২ জানুয়ারি-নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ব্যাটার অভিষেক শর্মা ঝড় তুললেন। তাতে বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি।
নাগপুরে ২২ বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক। বাঁহাতি ব্যাটার শুরু থেকে চিরচেনা আগ্রাসী মানসিকতা নিয়ে খেলেছেন। চারটি করে চার ও ছয়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
তাতে একটি বিশ্ব রেকর্ড গড়েছেন অভিষেক। এনিয়ে ২৫ বা তার কমসংখ্যক বল খেলে আটটি হাফ সেঞ্চুরি করলেন তিনি। এর আগে সাতবার এই কীর্তি গড়ে তিনি সূর্যকুমার যাদব, ফিল সল্ট ও এভিন লুইসের সঙ্গে ছিলেন।
এছাড়া টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটি ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। ২৩ বল খেলে এতদিন এই রেকর্ড ছিল লোকেশ রাহুল ও রোহিত শর্মার দখলে।
৩৫ বলে ৫ চার ও ৮ ছয়ে ৮৪ রান করেন অভিষেক। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের বড় সংগ্রহ করেছে ভারত। জবাবে, নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৯০ রানে। ৪৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au