সর্বশেষ

দামাকের বিপক্ষে আল নাস্‌রের জয়, রোনালদোর আরেকটি রেকর্ড

  • 3:01 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জানুয়ারি-বক্সের বাইরে থেকে ভেতরে পাস দিলেন জোয়াও ফেলিক্স। ছুটে গিয়ে ছয় গজ বক্সের কোণা থেকে এগিয়ে আসা গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালেন ক্রিস্তিয়ানো রোনালদো। দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে চিরচেনা ‘Siuuu’ উদযাপন করলেন পর্তুগিজ মহাতারকা। ধারাভাষ্যকার বললেন, ‘গোল নম্বর ৯৬০।’

হাজার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন রোনালদো। সৌদি প্রো লিগে বুধবার দামাকের বিপক্ষে ২-১ ব্যধানের জয়ে আল নাস্‌রের দ্বিতীয় গোলটি করেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।

প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটে আব্দুররাহমান ঘারিবের গোলে এগিয়ে যায় আল নাস্‌র। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৬৮তম মিনিটে একটি গোল শোধ করলেও নাটকীয় কিছু করতে পারেনি দামাক।

আল নাস্‌রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে রোনালদোর গোল হলো ১১৬টি। মরক্কোর আব্দেররাজাক হামদাল্লাহকে (১১৫) ছাড়িয়ে সৌদি আরবের দলটির হয়ে এককভাবে সফলতম বিদেশি গোল স্কোরার এখন তিনি।

দেশি-বিদেশি মিলিয়ে রোনালদোর ওপরে আছেন কেবল দুজন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ২৭৯ ম্যাচে ১৩১ গোল করে তালিকার দুই নম্বরে মোহাম্মাদ আল সাহলাউই। ১৯৭৭ থেকে ১৯৯৮ পর্যন্ত ২৬৬ ম্যাচে ২৫৯ গোল করে চূড়ায় মাজেদ আবদুল্লাহ।

১৬ ম্যাচে ১৬ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার রোনালদো। ১৫ ম্যাচে ১৪ গোল নিয়ে দুইয়ে আছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি। লিগে টানা চার ম্যাচে জয়হীন থাকার হতাশা পেছনে ফেলে টানা দ্বিতীয় জয় পেল আল নাস্‌র।

এবার সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ে আল নাস্‌র। এরপর হঠাৎই তারা পথ হারিয়ে ফেলে। একাদশ রাউন্ডে ড্রয়ের পর, টানা তিন ম্যাচে হেরে যান রোনালদোরা। তাতে শীর্ষস্থানও হারাতে হয় তাদের।

এখন ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আল নাস্‌র। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। একটি ম্যাচ কম খেলেছে তারা।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au