নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন, ২৩ জানুয়ারি- বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজ ঘরের ভেতরে স্বর্ণালংকার ও টাকা চুরির সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় মোমেনা বেগম (৪২) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা। বুধবার রাতে উপজেলার বাহিরদিয়া–মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম স্থানীয় ব্যবসায়ী বিল্লাল খানের স্ত্রী। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন। পরে রাতেই নিহতের স্বামী বিল্লাল খান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বিল্লাল খান মানসা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরে ঘরে ঢুকে স্ত্রীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে বাহিরদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
উপপরিদর্শক অহিদুল হক জানান, নিহত নারীর মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কানের নিচেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে কিল-ঘুষি দিয়ে মারধর করা হয় এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। চুরির সময় দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের স্বামী বিল্লাল খান বলেন, ঘটনার সময় তাঁর স্ত্রী ঘরে একাই ছিলেন। দুর্বৃত্তরা ঘর থেকে ২৩ হাজার টাকা, দুটি সোনার রুলি ও এক জোড়া সোনার দুল নিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au