সর্বশেষ

বিশ্বকাপ নিয়ে বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ : শরিফুল

  • 7:37 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জানুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার বোধহয় খেলাই হচ্ছে না বাংলাদেশের। ভারতের সাথে টানাপোড়নের কারণে বিসিবি ও বাংলাদেশ সরকার ভারতে দল পাঠানো থেকে বিরত থেকেছে। নিরাপত্তা ইস্যু নিয়ে আইসিসির সাথে দেনদরবার করেও লাভ হয়নি। শেষপর্যন্ত বিশ্বকাপ বিসর্জনের পথেই হাঁটছে বিসিবি।

তবে জানা গেছে, ক্রিকেটাররা চেয়েছিলেন বিশ্বকাপ খেলতে। শেষপর্যন্ত অবশ্য মানতে বাধ্য তারাও সরকার ও বোর্ডের সিদ্ধান্ত। এরই মাঝে বিসিবির নেওয়া সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল রানার-আপ হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। এ সময় বিশ্বকাপ কেন্দ্রিক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্বকাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা তো পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। আমরা সবসময় চিন্তা করি কীভাবে ভালো করব। সবার জায়গা থেকে সেরাটা যাতে খেলতে পারে।’

‘আমিও চেষ্টা করেছি, তামিমও (তানজিদ হাসান তামিম) চেষ্টা করেছে। বিশ্বকাপ যাওয়া না যাওয়া তো আমাদের হাতে নেই। বিশ্বকাপ হাতছাড়া হচ্ছে, এ নিয়ে কোনো হতাশা কাজ করে কি না- জানতে চাইলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া এই পেসার বলেন, ‘আমাদের অভিভাবক হলো বিসিবি। উনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই। এখন তো জানি না কী হবে না হবে। এটা নিয়ে আর কোনো কিছু না বলাই ভালো।’

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au