বিশ্ব

ইউক্রেনের দুই বড় শহরে রাশিয়ার হামলা, আহত ১৩

  • 1:59 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন ২৪ জানুয়ারি- ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর খারকিভে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরে চালানো এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক ও স্থানীয় প্রশাসন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানীতে চালানো হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। তিনি বলেন, দিনিপ্রো নদীর দুই তীরে অবস্থিত শহরের অন্তত দুটি জেলায় হামলার ঘটনা ঘটেছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিটসকো লেখেন, কিয়েভ একটি ব্যাপক শত্রু হামলার মুখে পড়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, রাজধানী লক্ষ্য করে একসঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে। এসব হামলায় দুটি স্থানে আগুন ধরে যায় এবং কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভ শহরেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, সেখানে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ড্রোন হামলায় বাস্তুচ্যুত মানুষের একটি ডরমিটরি, একটি হাসপাতাল এবং একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এই হামলাগুলো এমন এক সময়ে চালানো হলো, যখন সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দিনের আলোচনা শুরু হয়েছে। আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই হামলার খবর আসায় কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au