সর্বশেষ

ওয়াশিংটন ও তেহরানকে আক্রমণাত্মক না হওয়ার আহ্বান তুরস্কের

  • 2:56 am - January 29, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৯ জানুয়ারি-  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানকে আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন যদি আবারও তেহরানের ওপর সামরিক হামলা চালায়, তবে তা হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘মারাত্মক ভুল’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেন, “আবার যুদ্ধ শুরু করা ভুল হবে।” তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ এখনো কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব এবং এ ক্ষেত্রে আলোচনাই একমাত্র বাস্তব পথ।

ফিদান বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করা যেতে পারে। তাঁর মতে, এই ইস্যু দিয়ে সংলাপ শুরু করে ধাপে ধাপে অন্যান্য বিতর্কিত বিষয়, যেমন ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের প্রশ্নগুলো সমাধান করা উচিত।

এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। গত জুনে ১২ দিনের সংঘাতের পর এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, পুনরায় হামলা হলে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এজন্য তেহরানকে প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জনে আরও সক্রিয় হতে হবে। “মধ্যপ্রাচ্যে ইরানকে দেখতে হবে, তারা প্রতিবেশীদের কাছে কীভাবে উপস্থাপিত হচ্ছে এবং বিশ্বাস তৈরির বিষয়ে মনোযোগ দিতে হবে,” বলেন ফিদান।

তিনি আরও বলেন, ধর্মীয় বা মতাদর্শগত পার্থক্য থাকা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রাষ্ট্রকেন্দ্রিক সহযোগিতা এবং সমন্বিতভাবে কাজ করা এখন সময়ের দাবি। সংঘাত নয়, সংলাপই এই অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পথ বলে মন্তব্য করেন তিনি।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে নতুন বিধিনিষেধ, নৈশভোজ, নতুন গাড়ি ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে নতুন করে কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এর আওতায় সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো, নতুন গাড়ি কেনা…

এইচআইভি সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিজিতে জাতীয় জরুরি অবস্থা

ফিজিতে এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভি নিয়ে…

গ্যাস না পেলেও বিল, বিকল্প জ্বালানিতে বাড়তি ব্যয়,দায় নেবে কে?

ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট এখন আর শুধু রান্নার সমস্যা নয়। দিনের পর দিন গ্যাস না পেলেও অনেক পরিবারকে নিয়মিত মাসিক বিল পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি…

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী মালিকানাধীন এজেন্ট ও নারীদের নামে খোলা ব্যাংক হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।…

খুলনায় বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩

খুলনার সোনাডাঙ্গা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নাজিরঘাট মেইন রোড…

ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আটক করবে অস্ট্রেলিয়া, তবে…

অস্ট্রেলিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত প্রায় ৭৭ হাজার মানুষকে দেশে ফেরাতে সীমান্ত বাহিনীর ১০০ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হচ্ছে। তবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au