বাংলাদেশ

খুলনায় বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩

  • 12:58 pm - September 18, 2026
  • পঠিত হয়েছে:২৭ বার
১৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

খুলনার সোনাডাঙ্গা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নাজিরঘাট মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

আটকরা হলেন নাজিরঘাট মেইন রোড এলাকার রেজাউল ইসলামের ছেলে মোহেদী হাসান রানা (৪৫), লবণচরা থানার জিরোপয়েন্টের রূপসী রূপসা এলাকার হারুন অর রশিদের ছেলে জাহিদ হাসান রিয়াদ (৩৫) এবং মিয়াপাড়া এলাকার মাসুম চৌধুরীর ছেলে রাকিব হাসান চৌধুরী (৩২)।

পুলিশ জানায়, নাজিরঘাট এলাকায় মাদক সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে ওই তিন যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, নাজিরঘাট এলাকায় মাদক সংক্রান্ত খবর পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। অভিযানে তিন যুবককে আটক এবং তাদের কাছ থেকে ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক তিন যুবক খুলনার স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পলাশ বাহিনীর সদস্য। তবে তাদের সম্পৃক্ততার বিষয়টি আরও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গুলির উৎস এবং তাদের কাছে কীভাবে এসব গুলি এসেছে, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

এইচআইভি সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিজিতে জাতীয় জরুরি অবস্থা

ফিজিতে এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভি নিয়ে…

গ্যাস না পেলেও বিল, বিকল্প জ্বালানিতে বাড়তি ব্যয়,দায় নেবে কে?

ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট এখন আর শুধু রান্নার সমস্যা নয়। দিনের পর দিন গ্যাস না পেলেও অনেক পরিবারকে নিয়মিত মাসিক বিল পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি…

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী মালিকানাধীন এজেন্ট ও নারীদের নামে খোলা ব্যাংক হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।…

ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের আটক করবে অস্ট্রেলিয়া, তবে…

অস্ট্রেলিয়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানরত প্রায় ৭৭ হাজার মানুষকে দেশে ফেরাতে সীমান্ত বাহিনীর ১০০ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হচ্ছে। তবে…

গণেশ বিসর্জন শোভাযাত্রায় ‘বোমা মেরে হত্যার’ হুমকির অভিযোগ, দুই যুবক আটক

ভারতের তামিলনাড়ুর শ্রীভিল্লিপুথুরে গণেশ বিসর্জন শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দুদের বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই মুসলিম যুবকের বিরুদ্ধে। বুধবার (১৬ সেপ্টেম্বর) হিন্দু মুন্নানির আয়োজিত…

দিন শেষ ভাগে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ সেপ্টেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া এক বার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au