সর্বশেষ

মার্কিন হামলার তাৎক্ষণিক জবাব দেবে তেহরান: ইরান

  • 3:07 pm - January 29, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার

মেলবোর্ন, ২৯ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সামরিক হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই এমন কঠোর বার্তা দিল তেহরান।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানের সাহসী সশস্ত্র বাহিনী দেশের ভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। তাঁর ভাষায়, “আমাদের বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে কয়েক দিনব্যাপী সংঘাত এবং সে সময় যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে তেহরান গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। ওই ১২ দিনের যুদ্ধ ইরানকে আরও দ্রুত, শক্তিশালী ও ব্যাপকভাবে পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা দিয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, একটি বড় মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তাঁর দাবি, প্রয়োজনে ওই নৌবহর দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে সক্ষম। এর আগের দিন এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরান সমঝোতায় রাজি হবে।

ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে আরাগচি স্পষ্ট করে বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনীতি কার্যকর করা যায় না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনায় বসতে চায়, তাহলে হুমকি দেওয়া ও অপ্রাসঙ্গিক বিষয় তোলা বন্ধ করতে হবে।

সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রয়েছে ইরান। মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের সমালোচনার মধ্যেই ট্রাম্পের সামরিক হুমকি তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি করছে।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

ফুল ফান্ডেড স্কলারশিপের নামে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে প্রতারণা করল পাকিস্তান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের ঘোষিত ‘ফুললি ফান্ডেড’ বা সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অভিযোগ উঠেছে, পাঁচ বছরে ৫০০টি পূর্ণাঙ্গ স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও…

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে নতুন বিধিনিষেধ, নৈশভোজ, নতুন গাড়ি ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা

জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে নতুন করে কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। এর আওতায় সরকারি যানবাহনে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো, নতুন গাড়ি কেনা…

এইচআইভি সংক্রমণ বেড়ে যাওয়ায় ফিজিতে জাতীয় জরুরি অবস্থা

ফিজিতে এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন পরিসংখ্যান অনুযায়ী, দেশটির প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের একজন এইচআইভি নিয়ে…

গ্যাস না পেলেও বিল, বিকল্প জ্বালানিতে বাড়তি ব্যয়,দায় নেবে কে?

ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সংকট এখন আর শুধু রান্নার সমস্যা নয়। দিনের পর দিন গ্যাস না পেলেও অনেক পরিবারকে নিয়মিত মাসিক বিল পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি…

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী মালিকানাধীন এজেন্ট ও নারীদের নামে খোলা ব্যাংক হিসাবের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।…

খুলনায় বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩

খুলনার সোনাডাঙ্গা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত নাজিরঘাট মেইন রোড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au