ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী
নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…
মেলবোর্ন ২ ফেব্রুয়ারি- কলকাতায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতাদের এক যৌথ আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হতে চলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তবে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক আলোচনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধির উপস্থিতি থাকছে না। আমন্ত্রণপত্রে তৃণমূলের কোনও নেতা বা নেত্রীর নাম না থাকায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
সোমবার কলকাতার হো চি মিন সরণিতে অবস্থিত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠেয় এই আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশ উপলক্ষে। যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে বক্তব্য দেবেন সজীব ওয়াজেদ জয়, যা ভারতের শ্রোতাদের সামনে তাঁর প্রথম সরাসরি ভার্চুয়াল উপস্থিতি হিসেবে উল্লেখ করা হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও সাংবাদিক স্বপন দাশগুপ্ত। আলোচনায় অংশ নেবেন বিজেপির ড. পঙ্কজ রায়, সিপিএমের সায়রা শাহ হালিম এবং কংগ্রেসের রুহান মিত্র। যদিও আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের আয়োজকদের পরিচয় স্পষ্ট নয়, তাতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে ভারতের একটি গুরুত্বপূর্ণ মঞ্চে বক্তব্য রাখতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়।
জানা গেছে, এই আলোচনা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। মঞ্চ ও দর্শকসারিতে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের উপস্থিতি থাকার কথা রয়েছে।
বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্রের চ্যালেঞ্জ এবং আঞ্চলিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি এই আলোচনাকে ঘিরে নতুন রাজনৈতিক প্রশ্নও উত্থাপন করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au