সর্বশেষ

র‍্যাপ সংগীতের ইতিহাসে মাইলফলক স্পর্শ কেনড্রিক লামারের

  • 8:21 pm - February 02, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার

মেলবোর্ন, ২ ফেব্রুয়ারি- গ্র্যামি অ্যাওয়ার্ডসে নতুন ইতিহাস লিখলেন মার্কিন র‍্যাপ তারকা কেনড্রিক লামার। এবারের গ্র্যামির আসরে চারটি পুরস্কার জিতে র‍্যাপারদের মধ্যে সর্বাধিক গ্র্যামি জয়ের রেকর্ড গড়েছেন তিনি। এত দিন এই কীর্তি ছিল জে-জি’র দখলে। জে-জির মোট গ্র্যামি ছিল ২৫টি, আর কেনড্রিক লামার তা ছাড়িয়ে পৌঁছেছেন ২৬টিতে।

সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় শুরু হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানের প্রিমিয়ার পর্বেই কেনড্রিক লামার জিতে নেন তিনটি পুরস্কার। সেগুলো হলো সেরা র‍্যাপ পারফরম্যান্স, সেরা মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স, সেরা র‍্যাপ সং।

এরপর মূল সম্প্রচার পর্বে তিনি জেতেন সেরা র‍্যাপ অ্যালবামের পুরস্কার। ২০২৪ সালে প্রকাশিত জিএনক্স অ্যালবামের জন্য এই সম্মান পান কেনড্রিক। এই চারটি পুরস্কারই তাঁকে এনে দেয় ঐতিহাসিক রেকর্ড।

দীর্ঘদিন ধরে গ্র্যামির মঞ্চে র‍্যাপ বিভাগে শীর্ষে ছিলেন জে-জি। তবে ২০২৬ সালের আসরে মাত্র চারটি জয় দিয়েই সেই রেকর্ড ভেঙে দেন কেনড্রিক লামার। অনুষ্ঠানের শুরুতেই এই সাফল্য নিশ্চিত হয়ে যায়।

এবারের গ্র্যামিতে সবচেয়ে বেশি মনোনয়নও পেয়েছিলেন কেনড্রিক লামার। তাঁর ঝুলিতে ছিল নয়টি ক্যাটাগরিতে মনোনয়ন। ক্যারিয়ারজুড়ে এখন পর্যন্ত তাঁর মোট গ্র্যামি মনোনয়ন দাঁড়িয়েছে ৬৬টিতে। এই অর্জন তাঁকে সমসাময়িক শিল্পীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সফল র‍্যাপারদের কাতারে তুলে ধরেছে।

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au