বাংলাদেশ

লক্ষ্মীপুরে

ভোটের ছয়টি সিলসহ ব্যবসায়ী আটক

  • 1:22 am - February 04, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৪ ফেব্রুয়ারি- লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত রোডে অবস্থিত মারইয়াম প্রেসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ওই ছাপাখানায় অভিযান চালায়। অভিযানের সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাঁর উপস্থিতিতে সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয় এবং সোহেল রানাকে থানায় নেওয়া হয়।

আটক সোহেল রানা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো তৈরি করেছেন। তবে কে বা কারা এই সিল তৈরির অর্ডার দিয়েছিল, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনো ছাপাখানায় ভোটের সিল তৈরি করার সুযোগ নেই। এটি স্পষ্টতই অবৈধ। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

এই শাখার আরও খবর

ফেসবুকে ঢাকা দখলের ডাক, কে এই ছাত্রলীগ নেতা?

ওটিএন বাংলা রিপোর্ট : ফেসবুকে আওয়ামী লীগের ব্যানারে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগের এক নেতা। তাঁর নাম আসাদ মোল্লা (৩০)।…

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (২ নভেম্বর) সকালে শুরু হওয়া এ…

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, নিহত ৫

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। কুকি ও নাগা…

সুইডিশ দূতাবাসে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ

ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল এবং আবেদনসংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন…

ঋণের চাপে ট্রেনের নিচে ব্যবসায়ী, চিরকুটে লিখে গেলেন ‘সুদখোর’দের নাম

গাইবান্ধায় আবু বক্কর সিদ্দিক বিপুল (৫২) নামে এক চা পাতার ব্যবসায়ীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার হাতে পাওয়া একটি চিরকুটে নিজের মৃত্যুর…

পটুয়াখালীতে কাফনের কাপড় পরে মুক্তিযোদ্ধার আমরণ অনশন

নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, বাড়িতে হামলার বিচার এবং বরাদ্দ পাওয়া সরকারি ঘরের নির্মাণকাজ শেষ করার দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন বীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au