বাংলাদেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাঠদানের বাইরেও ৩৭ ধরনের কাজ সহকারী শিক্ষকদের, ক্ষতিগ্রস্ত গুণগত শিক্ষা

  • 1:48 pm - February 05, 2026
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষককে নিয়মিত পাঠদানের বাইরে অন্তত ৩৭ ধরনের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে যুক্ত থাকতে হচ্ছে। এসব অপেশাদার বা নন-প্রফেশনাল দায়িত্ব পালনে প্রতিবছর সরকারের ব্যয় হচ্ছে এক হাজার ৭১০ কোটি টাকারও বেশি। তবে এই ব্যয়ের সরাসরি সুফল শিক্ষার্থীদের শিক্ষায় প্রতিফলিত হচ্ছে না। বরং অতিরিক্ত কাজের চাপ শিক্ষকদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং শিক্ষার গুণগত মান ও শিখন ফল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ‘বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাবহির্ভূত কর্মকাণ্ডে সম্পৃক্ত করার শিক্ষণ ও শিখনগত ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়।

গবেষণায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গড়ে প্রতি মাসে প্রায় ২৪ ঘণ্টা অপেশাদার কাজে ব্যয় করেন। এর বড় অংশ চলে যায় বিভিন্ন সরকারি জরিপ ও দাপ্তরিক কাজে। তুলনামূলকভাবে বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ কিংবা শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শনে সময় ব্যয় কম।

অতিরিক্ত দায়িত্বের এই চাপ সরাসরি শ্রেণিকক্ষের শিক্ষাদানে প্রভাব ফেলছে। গবেষণায় অংশ নেওয়া শিক্ষকদের ৯০ শতাংশ জানান, অপেশাদার কাজ শেষ করে শ্রেণিকক্ষে ঢোকার পর তারা পুরো মনোযোগ ধরে রাখতে পারেন না। এর ফলে পাঠদানে ধারাবাহিকতা ব্যাহত হয়। ৮৭ শতাংশ শিক্ষক মনে করেন, এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা মৌলিক বিষয়গুলো ঠিকভাবে বুঝতে পারছে না এবং পরীক্ষার ফলেও তার নেতিবাচক প্রভাব পড়ছে।

মানসিক স্বাস্থ্যের চিত্র আরও উদ্বেগজনক। জরিপে যেসব শিক্ষকের ক্ষেত্রে বার্নআউট নির্ণয় করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে ৯২ দশমিক ৬৯ শতাংশ ‘লেট-স্টেজ বার্নআউট’-এ ভুগছেন। অর্থাৎ তারা চরম কর্মক্লান্তির ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছেন।

গবেষণায় আরও দেখা গেছে, প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের তুলনায় বেশি সময় নন-প্রফেশনাল কাজে ব্যয় করেন। প্রধান শিক্ষকদের ক্ষেত্রে এই সময় গড়ে মাসে প্রায় ২৭ দশমিক ৭৪ ঘণ্টা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, গবেষণার তথ্য ও সুপারিশ নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নূর মো. শামসুজ্জামান ও ফরিদ আহমদ।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au