সর্বশেষ

এনবিসি উপস্থাপক সাভানা গাথরির মাকে উদ্ধারে তৎপর পুলিশ

  • 2:29 am - February 06, 2026
  • পঠিত হয়েছে:৯৯ বার

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘টুডে’ শো-এর সহ-সঞ্চালক সাভানা গাথরির মা ন্যান্সি গাথরি (৮৪) নিখোঁজ হওয়ার পর ঘনীভূত হচ্ছে রহস্য। অ্যারিজোনার টুসন থেকে ন্যান্সির সম্ভাব্য অপহরণের ঘটনায় এবার অপহরণকারীদের উদ্দেশে সরাসরি বার্তা দিয়েছেন সাভানা এবং তার ভাইবোনরা।

বুধবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে শেয়ার করা একটি আবেগঘন ভিডিওতে সাভানা তার ভাই ক্যামেরন এবং বোন অ্যানির সঙ্গে উপস্থিত হন। অশ্রুসিক্ত চোখে সাভানা বলেন, আমাদের মা আমাদের প্রাণ, আমাদের ঘর। ৮৪ বছর বয়সে তার শরীর অত্যন্ত নাজুক। তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন এবং বর্তমানে তার প্রয়োজনীয় ওষুধগুলো সঙ্গে নেই। বাঁচার জন্য এবং যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার এই ওষুধগুলো জরুরি।

বিভিন্ন সংবাদমাধ্যমে মুক্তিপণের চিঠির খবর ছড়িয়ে পড়ার পর সাভানা সরাসরি অপহরণকারীদের উদ্দেশে বলেন, আমরাও মুক্তিপণের চিঠির খবর শুনেছি। একটি পরিবার হিসেবে আমরা সবকিছু করতে প্রস্তুত। আমরা কথা বলতে চাই। কিন্তু বর্তমান যুগে কণ্ঠস্বর বা ছবি সহজেই পরিবর্তন করা যায়। তাই আমরা আগে নিশ্চিত হতে চাই যে মা বেঁচে আছেন এবং তিনি আপনাদের কাছেই আছেন। দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

পিমা কাউন্টি শেরিফ বিভাগ ন্যান্সি গাথরির নিখোঁজ হওয়ার ঘটনাটিকে ‘সম্ভাব্য অপহরণ’ হিসেবে দেখছে। গত শনিবার রাতে সাভানার ভগ্নিপতি টমাসো সিওনি ন্যান্সিকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যান। পরদিন গির্জায় না আসায় পরিবারের পক্ষ থেকে তাকে নিখোঁজ ঘোষণা করা হয়। পুলিশ তার বাড়িটিকে বর্তমানে ‘ক্রাইম সিন’ হিসেবে বিবেচনা করে তদন্ত চালাচ্ছে।

এর আগে পিমা কাউন্টির শেরিফ ক্রিস ন্যানোস গণমাধ্যমে আসা কিছু বিভ্রান্তিকর খবরের সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান যে, ন্যান্সির ভগ্নিপতি টমাসো সিওনি এই ঘটনায় সন্দেহভাজন নন। শেরিফ ন্যানোস আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের বিশ্বাস তিনি বেঁচে আছেন এবং আমরা তাকে উদ্ধারের সব চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, ন্যান্সি গাথরি হাঁটাচলায় সমস্যার কারণে নির্দিষ্ট ওষুধের ওপর নির্ভরশীল। পরিবারের সদস্যরা তাকে অত্যন্ত ‘রসিক এবং বুদ্ধিমতী’ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। সাভানা তার পোস্টে মায়ের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au