সর্বশেষ

গুঞ্জন উড়িয়ে অভিষেককে ঐশ্বরিয়ার ভালোবাসার বার্তা

  • 12:30 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক দম্পতি। নিন্দুকের মুখে নুন ছিটা দিয়ে অভিষেক বচ্চনকে ভালোবাসাময় বার্তা দিয়েছেন প্রিয়তমা স্ত্রী। এই ভালোবাসা প্রকাশ্যে আসতেই আবারও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে এলেন অভিনেত্রী।

বুধবার  (৪ ফেব্রুয়ারি) ৪৯ বছরে পা রাখেন অভিষেক বচ্চন। বিশেষ এই দিনে সামাজিক মাধ্যমে স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বরিয়া। সেই ছবিতে দেখা গেছে, ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন—মুখে সহজ-সরল হাসি। নস্টালজিয়ায় ভরা সেই ছবির সঙ্গে আবেগঘন শুভেচ্ছাবার্তাও জুড়ে দিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। সেই ছবির ক্যাপশনে ঐশ্বরিয়া রাই বচ্চন লিখেছেন— শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

সংক্ষিপ্ত হলেও বার্তায় ছিল উষ্ণতা আর আন্তরিকতার ছাপ, যা ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।
সম্প্রতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এ তারকা দম্পতিকে। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানে তাদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও দেখা গেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au