সর্বশেষ

আদালতে ‘হেরা ফেরি ৩’, ফাঁসলেন অক্ষয় কুমারও

  • 4:01 am - February 09, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার

মেলবোর্ন ৯ ফেব্রুয়ারি- বলিউডের কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি আবারও বড়সড় আইনি জটিলতায় আটকা পড়ল। ছবির স্বত্ব বা কপিরাইট নিয়ে দ্বন্দ্বে আপাতত বন্ধ হয়ে গেছে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং। এই আইনি লড়াইয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি ফেঁসে গেছেন সুপারস্টার অক্ষয় কুমারও।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণী প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কর্ণধার জিপি বিজয়কুমার মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তার দাবি, তিনি ২০২২ সালেই প্রয়াত রামোজি রাও-এর কাছ থেকে ‘হেরা ফেরি’র বৈধ স্বত্ব কিনে নিয়েছেন। ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে এই ছবির আর কোনো স্বত্ব নেই, তাই তিনি তা বিক্রিও করতে পারেন না।

জটিলতা বেড়েছে কারণ, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনে নিয়েছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। এখন বিজয়কুমারের অভিযোগ, যার কাছে মালিকানাই নেই, তিনি কীভাবে তা অক্ষয়ের কাছে বিক্রি করেন? ফলে অবৈধ লেনদেনের অভিযোগে অক্ষয়ের নামও জড়িয়ে পড়েছে এই মামলায়।

আইনি সুরাহা না হওয়া পর্যন্ত ছবির শুটিং ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজু, শ্যাম আর বাবুরাও-এর ত্রয়ী কবে পর্দায় ফিরবে, তা নিয়ে হতাশ ভক্তরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au