সর্বশেষ

ধনুশের সঙ্গে বিয়ের গুঞ্জনের আবহে ম্রুণালের বিস্ফোরক প্রেমকথা

  • 9:35 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- বলিপাড়ায় এখন জোর গুঞ্জন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সাতপাকে বাঁধা পড়ছেন ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী সুপারস্টার ধনুশ। ঠিক এই সময়েই নিজের অতীত প্রেমের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী। জানালেন, তার অভিনেত্রী সত্তা মেনে নিতে না পেরে প্রাক্তন প্রেমিক তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

ছোটপর্দা থেকে বড়পর্দায় আসার জার্নিটা সহজ ছিল না ম্রুণালের। ব্যক্তিগত জীবনেও পোহাতে হয়েছে নানা ঝড়। অভিনেত্রী অকপটে জানান, তার প্রাক্তন প্রেমিক ছিলেন খুবই রক্ষণশীল বা ‘গোঁড়া’। ম্রুণালের জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে না পেরে তিনি সম্পর্ক থেকে সরে যান। ম্রুণালের ভাষায়, “আমার প্রেমিক ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল, তোমার হঠকারিতার সঙ্গে আমি তাল দিতে পারব না।”

শাপে বর তবে সেই বিচ্ছেদকে এখন ‘শাপে বর’ হিসেবেই দেখছেন ম্রুণাল। তার মতে, সম্পর্কটি টিকলে ভবিষ্যতে সন্তান লালন-পালন ও মতাদর্শ নিয়ে বড় ঝামেলা হতে পারত। তাই সেই ব্রেকআপ তার জন্য একপ্রকার আশীর্বাদই হয়েছে।

ধনুশের সঙ্গে বিয়ের গুঞ্জন এদিকে ভ্যালেন্টাইনস ডে-তে ধনুষের সঙ্গে তার বিয়ের গুঞ্জন তুঙ্গে থাকলেও, দুই তারকা এখনো মুখে কুলুপ এঁটে আছেন। সত্যি কি তারা এক হচ্ছেন? নাকি এটি কেবলই গুঞ্জন—তা জানার অপেক্ষায় ভক্তরা।

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au