সর্বশেষ

শিশুশিল্পীকে হেনস্তার অভিযোগ, ইঙ্গিতপূর্ণ পোস্টে তৃণার বার্তা

  • 2:55 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- কলকাতার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে ঘিরে নতুন করে বিতর্ক। শুটিং ফ্লোরে এক শিশুশিল্পীকে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই টেলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

যদিও অভিযোগ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি অভিনেত্রী, তবে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে নীরবতাই যে তার উত্তর—তা স্পষ্ট বলেই মনে করছেন নেটিজেনরা।

সূত্রের দাবি, ‘পরসাহুরা’ ধারাবাহিকের শিশুশিল্পী অভিনব, যাকে দর্শক চেনেন ‘লাট্টু’ নামে; তার পরিবারের তরফে শুটিং ফ্লোরে মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তৃণার বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে জলঘোলা শুরু হয়। তবে এত দিন এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী।সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন তৃণা।

সেখানে তিনি লেখেন, ‘মানুষ যতই বদনাম করার চেষ্টা করুক, চুপ থাকাই ভালো। যারা আপনাকে ভুল বোঝে, তাদের কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যে যা পারে বলুক, আপনি নিজের মতো থাকুন। নীরবতাকে দুর্বলতা ভাবলেও, তা আসলে দুর্বলতা নয়।

এই বক্তব্যকেই অনেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরোক্ষ জবাব হিসেবে দেখছেন।

এরই মধ্যে তৃণার ব্যক্তিগত জীবন নিয়েও ফের জোর চর্চা শুরু হয়েছে। স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে। নেটিজেনদের নজরে এসেছে, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নীল ও তৃণা। পাশাপাশি জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতেও এবার কোনো শুভেচ্ছাবার্তা পোস্ট করতে দেখা যায়নি তাদের।এসব মিলিয়েই নতুন করে জল্পনা দানা বেঁধেছে।

যদিও এই সম্পর্ক ভাঙনের গুঞ্জন নতুন নয়। অতীতেও একাধিকবার এমন কথা শোনা গেছে, তবে কোনো সময়ই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তৃণা। এবারও একই অবস্থান বজায় রেখেছেন তিনি। তবে শিশুশিল্পীকে ঘিরে ওঠা অভিযোগ এবং ব্যক্তিগত জীবন—দু’দিক মিলিয়ে তৃণা সাহাকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে।

সূত্র : সংবাদ প্রতিদিন

এই শাখার আরও খবর

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান…

বৃষ্টির পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিল পরীক্ষার্থীরা

মেলবোর্ন, ২৯ এপ্রিল- প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। মাত্র সোয়া এক ঘণ্টার বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের…

ইস্পাত রপ্তানি বন্ধ করল ইরান

মেলবোর্ন, ২৯ এপ্রিল- মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইস্পাতশিল্পে বড় ধাক্কা সামাল দিতে ইস্পাত পণ্য রপ্তানি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির কাস্টম কর্তৃপক্ষের জারি করা…

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au