সর্বশেষ

মন্ত্রী দিয়ে সুপারিশ, বিশাল দাদলানির বিস্ফোরক পোস্ট

  • 3:05 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেলবোর্ন, ১১  ফেব্রুয়ারি- বলিউড ও সংগীত জগতে ‘সুপারিশ সংস্কৃতি’ নিয়ে আবারও তীব্র বিতর্ক। এ আর রহমানের মন্তব্য ও অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার বিস্ফোরক অবস্থান নিলেন গায়ক-সুরকার বিশাল দাদলানি।

স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কাজ পাওয়ার জন্য রাজনৈতিক প্রভাব খাটানোর কোনো জায়গা তার স্টুডিওতে নেই।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিশাল দাদলানি নতুন শিল্পীদের উদ্দেশে কড়া বার্তা দেন।

তিনি লেখেন, ‘কোনো মন্ত্রী বা তাদের সহযোগীকে দিয়ে ভুলেও আমাকে ফোন করিও না। এমনটা করলে শুধু কাজের সুযোগই নয়, আমার সঙ্গে দেখা করার পথও চিরতরে বন্ধ হয়ে যাবে।’

তার ভাষায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ আদায়ের চেষ্টা যাঁরা করেন, তাঁদের প্রতি তাঁর কোনও সম্মান নেই।বিশালের দাবি, সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

এক নবীন গায়ক নাকি একজন প্রভাবশালী মন্ত্রীকে দিয়ে তাঁর কাছে কাজের সুপারিশ করিয়েছিলেন। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন গায়ক-সুরকার। শুধু সেই শিল্পীকেই নয়, সংশ্লিষ্ট মন্ত্রীকেও ব্লক করে দিয়েছেন তিনি।

এই প্রসঙ্গে বিশাল লেখেন, “ও দুর্দান্ত গায়ক হলেও এখন আর তাকে নিয়ে আমার কোনও আগ্রহ নেই।প্রভাব খাটিয়ে কাজ চাইলে প্রতিভার মূল্য থাকে না।”

বিশাল দাদলানির এই পোস্ট নতুন করে সামনে এনে দিল সংগীত জগতে প্রভাব ও ক্ষমতার ভূমিকা নিয়ে পুরোনো প্রশ্ন। তাঁর মন্তব্যে যেন আবারও স্পষ্ট হলো—শুধু প্রতিভা নয়, সুযোগ পাওয়ার পথেও অনেক সময় কাজ করে অদৃশ্য চাপ ও সুপারিশ।

তবে সমালোচনার পাশাপাশি উঠতি শিল্পীদের জন্য পরামর্শ দিতেও ভোলেননি তিনি। বিশাল বলেন, ‘নিজের প্রতিভার ওপর বিশ্বাস রাখুন।

কঠোর পরিশ্রম করুন, ধৈর্য ধরুন। আপনি যদি সত্যিই ভালো গায়ক হন, আপনার সময় আসবেই। কিন্তু দয়া করে কাউকে দিয়ে সুপারিশ করাবেন না। এটা বিরক্তিকর এবং একঘেয়ে। যারা প্রভাব খাটিয়ে এগোতে চায়, তাদের আসলে নিজের গুণের ওপর আস্থা নেই।’

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au