বাংলাদেশ

শপথ অনুষ্ঠানে একবারও বলা হলো না ‘মহামান্য রাষ্ট্রপতি’

  • 2:27 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মঙ্গলবার দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। বিকেল ৪টা ৭ মিনিটে শপথ অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তবে পুরো আয়োজনজুড়ে একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। শপথ অনুষ্ঠান পরিচালনার সময় রাষ্ট্রপতিকে একবারও ‘মহামান্য’ সম্বোধন করা হয়নি। বরং বিভিন্ন পর্যায়ে ‘রাষ্ট্রপতি মহোদয়’ এবং দুইবার ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা হয়।

বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন এবং সংবিধান ও অন্যান্য আইনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করেন। ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তি সম্পর্কেও সুস্পষ্ট বিধান রয়েছে, যেখানে বলা হয়েছে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হবে না এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা দায়ের বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না।

সংবিধানে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ সম্ভাষণ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তবে দীর্ঘদিনের শিষ্টাচার ও প্রতিষ্ঠিত রীতির অংশ হিসেবে রাষ্ট্রপতির ক্ষেত্রে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের ক্ষেত্রে ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার হয়ে আসছে। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদধারী হওয়ায় এ সম্ভাষণকে অনেকেই প্রাতিষ্ঠানিক সম্মানের অংশ হিসেবে দেখেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ক্ষেত্রে একাধিকবার ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা হলেও রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’ বিশেষণ অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও অনুষ্ঠান সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি সচেতন সিদ্ধান্ত নাকি অনিচ্ছাকৃত বাদ পড়া, সে প্রশ্নের উত্তর স্পষ্ট না হলেও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে সম্বোধনের ক্ষেত্রে রীতির অনুসরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au