বাংলাদেশ

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

  • 4:43 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁর কূটনৈতিক লাল পাসপোর্ট সরকারের মেয়াদকালেই হস্তান্তর করেছেন। দায়িত্বে থাকা অবস্থাতেই প্রায় এক সপ্তাহ আগে তিনি পাসপোর্টটি জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারের শীর্ষ পর্যায়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন, ক্ষমতা হস্তান্তরের আগেই প্রধান উপদেষ্টা এই প্রক্রিয়া সম্পন্ন করেন।

শুধু প্রধান উপদেষ্টা নন, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার মিলিয়ে প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। ভোটের আগেই অধিকাংশ উপদেষ্টা পাসপোর্ট জমা দেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট হস্তান্তর করেননি। তাঁদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্ট সাধারণত সরকারের মেয়াদ অনুযায়ী ইস্যু করা হয় এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পর ছয় মাস পর্যন্ত তা কার্যকর থাকে। বিদায়ী সরকারের অধিকাংশ সদস্য ইতোমধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন। যারা এখনও জমা দেননি, তাদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে তা করতে হবে। এক কর্মকর্তা বলেন, মেয়াদ শেষে পাসপোর্ট নবায়নের প্রয়োজন হলে আর কূটনৈতিক সুবিধা দেওয়া হবে না। ফলে সময় এলেই সেটি বাধ্যতামূলকভাবে ফেরত দিতে হবে।

সংশ্লিষ্টদের দেওয়া তালিকা অনুযায়ী, লাল পাসপোর্ট জমা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এ ছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও লাল পাসপোর্ট জমা দিয়েছেন। ফয়েজ আহমদ তৈয়্যব বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে জানা গেছে। সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও দায়িত্ব হস্তান্তরের পরপরই কূটনৈতিক পাসপোর্ট ছেড়ে দেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী প্রশাসন।

নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সরকার গঠন করেছে। দলের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী প্রশাসনের অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং সেই ধারাবাহিকতায় কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে অঘটনের আশায় বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল শুক্রবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে…

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au