সর্বশেষ

আইসিসির পরবর্তী বোর্ড মিটিং কাতারে

  • 3:19 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি-আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী বোর্ড এবং কমিটি মিটিং হবে কাতারের দোহায়। আগামী ২৫-২৭ মার্চ মিটিং আয়োজিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘মিটিংগুলোতে আইসিসির বোর্ড ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা, কমিটি সদস্য এবং জ্যেষ্ঠ নেতৃত্ব একত্রিত হবেন। সংস্থার চলমান গভর্ন্যান্স ক্যালেন্ডারের অংশ হিসেবে আয়োজিত এই মিটিংগুলো বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ করে দেবে।’

এছাড়া কাতারের দোহায় মিটিং আয়োজনের ব্যাপারে আইসিসির ভাষ্য, ‘দোহায় সভা আয়োজনের সিদ্ধান্তটি কাতারে ক্রিকেটের সঙ্গে আইসিসির ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং দেশের বিস্তৃত ক্রীড়া পরিবেশকে প্রতিফলিত করে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কাতার অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির সহযোগিতা ও সমর্থনের ফলে কাতারে ক্রিকেট সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০২০ সাল থেকে কাতারে ক্রিকেটে মোট অংশগ্রহণ ৪৪৭% বৃদ্ধি পেয়েছে, যা মূলত নতুন ও তরুণ প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার বিভিন্ন উদ্যোগের ফল। এই প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে ছিল কাতার অলিম্পিক কমিটির স্কুল অলিম্পিক প্রোগ্রামে ক্রিকেট অন্তর্ভুক্তি, যা দেশজুড়ে স্কুল পর্যায়ে খেলাটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে। সাম্প্রতিক সময়ে আইসিসির ক্রিও ক্রিকেট ফেস্টিভ্যাল চালুর মাধ্যমে ক্রিকেটের পরিসর আরও বিস্তৃত হয়েছে; সর্বশেষ আসরে ২৮৭টি স্কুল দল অংশ নেয় এবং প্রায় ৯০% অংশগ্রহণকারী প্রথমবারের মতো ক্রিকেটের অভিজ্ঞতা লাভ করে।’

আইসিসি জানায়, ‘আইসিসি এই ধারাবাহিক অগ্রগতিকে উদীয়মান বাজারে কৌশলগত অংশীদারিত্ব ও তৃণমূল পর্যায়ে বিনিয়োগের মাধ্যমে খেলাটির বিকাশ ত্বরান্বিত করার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে দেখছে, যা ক্রিকেটের ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্বের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। দোহায় আইসিসির বোর্ড ও কমিটি সভা আয়োজন কাতারের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দেয় এবং আইসিসি কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও দেশের প্রধান ক্রীড়া অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করে।’

এই শাখার আরও খবর

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের, অনিশ্চিত বাংলাদেশিদের সুযোগ

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি ২০২৭ চালু করার নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত। দীর্ঘদিন ধরে নিবন্ধন স্থগিত থাকায় কর্মসূচিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে…

ডিজিটাল প্ল্যাটফর্ম: শিশুর সাইবার হয়রানি বাড়ছে

ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের সাইবার হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জাতীয় শিশু সহায়তা কেন্দ্রের (১০৯৮) তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরে শিশুদের সাইবার…

পিএইচপির বড় ত্রুটি শনাক্ত, সাইবার হামলার শঙ্কায় বহু ওয়েবসাইট বন্ধ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন স্থানে বহু ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au