সর্বশেষ

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার পুর্ণাঙ্গ সিরিজে সূচী ঘোষণা

  • 3:25 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১০৮ বার
ছবি: সংগৃহীত

২৪ ফেব্রুয়ারি-চলতি বছরের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে বাংলাদেশের এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সমীকরণে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেস্ট সিরিজ শেষ হতেই শুরু হবে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর। সফরের সবশেষে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে তারা মুখিয়ে আছেন। তার মতে, প্রতিটি সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোকে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ করে দেবে।

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au