সর্বশেষ

এবার বাবর আজমকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

  • 3:29 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪-টি-টোয়েন্টি ক্রিকেট বাবর আজমের ব্যাটিংয়ের ধরন নিয়ে আলোচনা-সমালোচনা বেশ পুরনো। গত কয়েক বছরে ২০ ওভারের ক্রিকেট এগিয়ে গেলেও এখনো পেছনে পড়ে রয়েছেন পাকিস্তানের ডানহাতি ব্যাটার। আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে ১৬০-১৯০ স্ট্রাইক রেটে রান তুলতে না পারায় ট্রলের মুখে পড়তে হচ্ছে তাকে। শোয়েব আখতার মনে করেন, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল টি-টোয়েন্টি ক্রিকেট তার জন্য নয়। মোহাম্মদ হাফিজ চোখে বাবরকে টপ অর্ডারে খেলানো ছাড়া কোনো বিকল্প নেই।

কয়েক মাস আগেই রোহিত শর্মাকে টপকে গেছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক এখন ডানহাতি এই ব্যাটার। ১৪৪ ম্যাচে ৩৯.০৬ গড়ে করেছেন ৪ হাজার ৫৭১ রান। তিনটা সেঞ্চুরির সঙ্গে ৩৯টি হাফ সেঞ্চুরি আছে পাকিস্তানের তারকা ক্রিকেটারের। তবে বাবরের স্ট্রাইক রেট ১২৮.১৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাড়ে তিন হাজার রান করেছেন এমন ৬ ব্যাটারের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট তাঁর।

রোহিত, বিরাট কোহলি, জস বাটলার, মার্টিন গাপটিল এবং পল স্টার্লিং-তাদের সবার স্ট্রাইক রেটই ১৩০’র উপরে। আধুনিক ক্রিকেটের সঙ্গে স্ট্রাইক রেট মানানসই না হওয়ায় স্বাভাবিকভাবেই গত এক-দুই বছরে বাবরের ব্যাপক সমালোচনা হয়েছে। এমন ব্যাটিংয়ের জেরে জাতীয় দল থেকে কয়েক মাসের জন্য বাদও পড়েছিলেন। যদিও তাকে আবারও ফেরানো হয়। পাকিস্তান দলে ফিরলেও পুরনো জায়গা থেকে বের হতে পারেননি তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে।

এখনো পর্যন্ত ৫ ম্যাচের ৩ ইনিংসে ব্যাটিং করে মাত্র ৬৬ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। পাকিস্তানের সাবেক অধিনায়কের স্ট্রাইক রেট ১১৫.৭৮। নামিবিয়ার বিপক্ষে তো তাকে ব্যাটিংয়েই নামানো হয়নি। কদিন আগে মোহাম্মদ ইউসুফ তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন। শোয়েব আখতারও মনে করেন, টি-টোয়েন্টিতে জায়গা নেই বাবরের।পাশাপাশি এও পরামর্শ দিয়েছেন, বাবরকে যদি খেলাতেই হয় তাহলে যেন পাওয়ার প্লেতে ব্যাটিং করানো হয়।

‘গেম অন হ্যায়’ শোতে পাকিস্তানের সাবেক পেসার বলেন, ‘প্রথমত, বাবরের নিজেরই বোঝা উচিত ছিল, এই ফরম্যাট তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি তাকে খেলাতেই হয়, তবে নিশ্চিত করতে হবে সে যেন প্রথম ৬ ওভারের মধ্যেই ব্যাটিং করে। এটা খুব সাধারণ হিসাব, কোনো মহাকাশবিজ্ঞান নয়।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে এখনো পর্যন্ত ২ হাজার ৯৭৩ রান করেছেন বাবর। তিনে ৩১ বছর বয়সি ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১ হাজার ৩৭২ রান। চারে ৭ ম্যাচ খেলা বাবরের রান ১৮৫। চারটি ভিন্ন পজিশনে ব্যাটিং করা বাবরের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ওপেনিংয়ে। কদিন আগে মাইক হেসন জানিয়েছেন, বাবর শুরুতে ও শেষে দ্রুত রান তুলতে পারেন না। তবে হাফিজ মনে করেন, বাবরকে যদি একাদশে রাখতেই হয় তাকলে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই।

এ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘কোচ (মাইক হেসন) বলছেন বাবর শুরুতে ও শেষে দ্রুত রান তুলতে পারেন না, তাই তাকে চারে খেলানো হচ্ছে। আমার কথা পরিষ্কার-বাবরকে যদি একাদশে রাখতেই হয়, তবে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই। চার নম্বর ওর জায়গা নয়।’

এই শাখার আরও খবর

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au