জয়পুরহাটে ধান কাটা নিয়ে তর্কের জেরে দিনমজুরকে হত্যা
মেলবোর্ন, ৭ জুন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্ক-বিতর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া…
মেলবোর্ন ২৪ ফেব্রুয়ারি-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর আগামী ৯ মার্চ ক্লাবের নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে। তবে নির্বাচনের প্রস্তুতিতে পুরো মনোযোগ থাকলেও ফুটবল দলের খেলোয়াড়রা এখনও অর্থসংকটে জর্জরিত। বকেয়া সম্মানী ও আর্থিক সমস্যার কারণে অনুশীলনে দেখা যাচ্ছে অনিয়ম।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ। নির্বাচন উপলক্ষ্যে ক্লাব প্রাঙ্গণে নির্বাচন কমিশন ও ক্লাবের এজিএমের জন্য গঠিত কমিটি যৌথভাবে সংবাদ সম্মেলন করে।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল মোহামডোনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘‘মোহামেডান ক্লাব লিমিটেড কোম্পানি। গঠনতন্ত্র মোতাবেক ২ বছর পরিচালনা পর্ষদের মেয়াদ। কমিটি মেয়াদউত্তীর্ণ হলে নির্বাচনের জন্য আদালতের কাছে প্রার্থনা করতে হয়। আদালতের সর্বশেষ রায় অনুযায়ী ১৬ মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। সেই মোতাবেক ক্লাব ৯ মার্চ নির্বাচনের দিন ধার্য করেছে।’’
মোহামেডান ক্লাবের ৩৬৮ জন স্থায়ী ও ৩ জন দাতা সদস্য ভোটার। এদের মধ্যে থেকে ১৬টি পরিচালক ও একটি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের আগামীকাল ও পরশু মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে।
ক্লাব সংশ্লিষ্টদের তথ্যমতে, মোহামেডানে একক প্যানেলের নির্বাচনই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়াকে প্রশ্ন হলে তিনি বলেন, ‘‘আজ থেকে মনোনয়নপত্র ক্রয়-বিক্রয় শুরু। মনোনয়নের পরই বিষয়টি বোঝা যাবে।’’
মোহামেডান ক্লাব প্রাঙ্গণে যখন কর্মকর্তারা সংবাদ সম্মেলন করছিলেন এর কিছুক্ষণ আগে ছিল ক্লাবের ফুটবল দলের অনুশীলন। জাতীয় স্টেডিয়ামে তিনটায় নির্ধারিত সময়ে অনুশীলন হয়নি। মোহামডোনের ফুটবলারদের আর্থিক সম্মানী বকেয়া রয়েছে অনেক। তাই অনুশীলনে গড়িমসি ছিল তাদের। নির্বাচনের পর ক্লাবে নতুন কমিটি আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটি বুঝিয়ে ফুটবলারদের দেরিতে হলেও অনুশীলন করিয়েছেন কোচিং স্টাফরা।
মোহামেডান ক্লাবে গত এক বছর ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত। বিশেষ করে ফুটবলাররা বেশ কয়েকবার প্র্যাকটিস বয়কটের ঘটনা ঘটেছে। এমনকি ম্যাচ না খেলার শঙ্কাও ছিল। গত কয়েক মাসের মধ্যে মোহামেডান ক্লাবের কর্মকর্তারা এজিএম ও নির্বাচনের জন্য বেশ তোড়জোড় করেছেন। ফুটবলারদের দিকে সেই অর্থে নজর নেই।
এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলে সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘‘আজ নির্বাচন ও এজিএমের বাইরে অন্য কোনো বিষয়ে কথা বলব না।’’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au