সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-জিম্বাবুয়েকে ফাইনালে দেখতে চান দ্রাবিড়

  • 3:41 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ ফেব্রুয়ারি-টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত পারফরর্ম করে সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্বে অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠে।

গ্রুপপর্বে জিম্বাবুয়ের তাক লাগানো পারফরম্যান্সে মুগ্ধ পুরো ক্রিকেট বিশ্ব। গ্রুপপর্বের পারফরম্যান্সের ধারাবাহিকতা সুপার এইটে ধরে রাখতে পারলে নিশ্চিত ফাইনালে খেলবে জিম্বাবুয়ে।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে কোনো ম্যাচে হারেনি।তবে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে গতকাল আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭৬ রানে হেরে বিপদে আছে। সুপার এইটের শেষ দুই ম্যাচে ভারত যদি জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ এই দুই ম্যাচের কোনো একটিতে হেরে যায়; তাহলে তাদের সেমিফাইনালে খেলা মুশকিল হয়ে যাবে।

তবে ভারতীয় সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিশ্বাস ভারত বিশ্বকাপের ফাইনালে খেলবে। তিনি জিম্বাবুয়ে ক্রিকেট দলকেও বিশ্বকাপের ফাইনালে দেখছেন।

তিনি বলেছেন, ‘ভারত বনাম যেকোনো দল। তারা সেমিফাইনালে উঠতে পারে এবং তারপর ফাইনালেও যেতে পারে। ভারত বনাম জিম্বাবুয়ে? এটা হলে দারুণ হবে। ভারতের সঙ্গে আমি একটি তুলনামূলকভাবে কম শক্তিশালী দলকে ফাইনালে দেখতে চাই।’

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছে জিম্বাবুয়েকে।

এই শাখার আরও খবর

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

প্যারিসে উদ্ধার হলো সহযোগী ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্যতম সহযোগী হিসেবে অভিযুক্ত ফরাসি মডেলিং এজেন্ট ড্যানিয়েল সিয়াদের মরদেহ উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ।…

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au