বিশ্ব

মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করল ভেনেজুয়েলা

  • 3:54 am - February 25, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
ভেনেজুয়েলা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো–র মুক্তি চেয়ে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে কারাকাস। যুক্তরাষ্ট্রের হাতে আটক মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অবিলম্বে মুক্ত করার দাবি তুলেছে দেশটি।

সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল–এ দেওয়া ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো বলেন, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী বর্তমানে নিউইয়র্কে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছেন এবং তাদের মুক্তি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে জরুরি।

কারাকাসের দাবি, গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনী রাজধানী থেকে মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বিষয়টিকে ‘অবৈধ সামরিক অভিযান’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। পররাষ্ট্রমন্ত্রী গিল অভিযোগ করেন, ওই অভিযানের ফলে দেশে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদক ও অস্ত্র পাচারকারী একটি চক্র পরিচালনায় মাদুরো জড়িত। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে বর্ণনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, ৩ জানুয়ারি দেশটির জন্য একটি সংকটময় সন্ধিক্ষণ তৈরি হয়। গভীর প্রযুক্তিগত ও সামরিক বৈষম্য থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য সমাধানে কূটনৈতিক পথ বেছে নিয়েছে বলে জানান তিনি।

একই সঙ্গে তিনি বলেন, দেশটি অতীতের ক্ষত স্বীকার, ক্ষমা ও পুনর্মিলনের পথে এগোচ্ছে। এ প্রসঙ্গে ১৯ ফেব্রুয়ারি জাতীয় আইনসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত একটি নতুন সাধারণ ক্ষমা আইনের কথা উল্লেখ করেন তিনি।

মাদুরোর আটক এবং তাকে ঘিরে কূটনৈতিক টানাপোড়েন লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিষয়টি আন্তর্জাতিক পরিসরেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au