বিশ্ব

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’, বললেন মার্কিন সিনেটর

  • 2:06 am - March 01, 2026
  • পঠিত হয়েছে:২০২ বার
মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি, ছবি : সংগৃহীত

মেলবোর্ন,০১ মার্চ- ইরানে সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর ইরানবিরোধী সামরিক পদক্ষেপকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি এবং এটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি করবে। তার ভাষ্য, ট্রাম্পের সিদ্ধান্ত বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে, যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

মার্কি আরও অভিযোগ করেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকিকে আসন্ন বলে তুলে ধরেছেন এবং তা অতিরঞ্জিত করেছেন। তিনি বলেন, গত জুনে পরিচালিত কথিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’–এর সময় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হলেও এখন আবার হুমকির কথা বলা হচ্ছে।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। ফারস নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানায়, আইআরজিসি ইসরায়েলে আঘাত চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলে হামলা করে। একই সঙ্গে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডান–এ অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও গভীর হচ্ছে।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au