সর্বশেষ

আসছে বক্স অফিস কাঁপানো ‘জুটোপিয়া ২’

  • 8:42 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ৪ মার্চ-  সারা বিশ্বের বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছোট পর্দায় আসছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া ২’। আগামী ১১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

২০১৬ সালের অস্কারজয়ী মূল চলচ্চিত্রের এই সিক্যুয়েলটি গত বছর থ্যাংকসগিভিংয়ের সময় প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক ব্যবসায়িক রেকর্ড ভেঙে আলোচনায় রয়েছে।

জুডি হপস ও নিক ওয়াইল্ডের চিরচেনা জুটিকে কেন্দ্র করেই এগিয়েছে এই কিস্তি। এবারের গল্পে এই দুই তদন্তকারীকে রহস্যময় সাপ ‘গ্যারি ডি’স্নেক’-এর সন্ধানে জুটোপিয়া শহরের এক গোপন সরীসৃপ জগতের রহস্য উদ্ঘাটন করতে দেখা যায়। গিনিফার গুডউইন এবং জেসন বেটম্যান যথাক্রমে জুডি ও নিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তাদের পাশাপাশি এই কিস্তিতে যুক্ত হয়েছেন কি হুই কোয়ান, অ্যান্ডি স্যামবার্গ এবং ম্যাকাওলে কালকিনের মতো জনপ্রিয় তারকারা।

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ‘জুটোপিয়া ২’ বিশ্বব্যাপী ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের অন্যতম সফল অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত হয়েছে। এটি ২০২৫ সালের সব রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। এ ছাড়া চীনে হলিউড অ্যানিমেশন হিসেবে এটি আয়ের নতুন নজির গড়েছে।

জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। প্রেক্ষাগৃহের সফল দৌড় শেষে এখন ভক্তরা ঘরে বসেই ডিজনি প্লাসে জুটোপিয়ার এই রোমাঞ্চকর অভিযান উপভোগ করতে পারবেন।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au