খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল

টস হেরে ব্যাটিংয়ে ভারত, স্যামসনের ফিফটি

  • 1:18 am - March 06, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
টস হেরে ব্যাটিংয়ে ভারত

মেলবোর্ন, ৫ ফেব্রুয়ারি- টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১০ অভারে ১১৯   রান করেছে  ভারত। এরই মধ্যে ফিফটি পূর্ণ করেছেন স্যামসন। মাত্র ২৬ বলে টানা দ্বিতীয় ফিফটি পেলেন তিনি।

এর আগে সুপার এইটের খেলার শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেরা চারের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দুই নম্বর গ্রুপে ইংল্যান্ড তিনটি ম্যাচের সবটিতেই জয় পায়। অন্যদিকে এক নম্বর গ্রুপে ভারত তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়ী হয়, আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার নিশ্চিত হওয়ায় তারা গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে।

ভারতের একাদশে জায়গা পেয়েছেন অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।

ইংল্যান্ডের একাদশে খেলছেন ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার।

বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে দুই দলের পারফরম্যান্সই সমালোচক ও ক্রিকেটপ্রেমীদের নজরকাড়া হচ্ছে। ভারত ব্যাটিংয়ে নামার পরই ম্যাচের ধারা কেমন হবে, তা নির্ধারণ হবে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au